News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
নতুন আঙ্গিকে ধরা দিলেন শরিফুল রাজ

নতুন আঙ্গিকে ধরা দিলেন শরিফুল রাজ

নতুন সিনেমা নিয়ে আসছেন নায়ক শরিফুল রাজ। গুণী নির্মাতা মোস্তফা কামাল রাজের ‘ওমর’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি।

রোববার (৩১ ডিসেম্বর) বছরের শেষ সন্ধ্যায় ফেসবুকে সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করেছেন নির্মাতা নিজেই।

সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সাপলুডু খেলায় প্রতিপক্ষ কে সেটা জরুরি না, জরুরি সাপের মুখে না পড়াটা। নতুন বছর নতুন ধামাকা। ’

ফার্স্ট লুকে শরিফুল রাজকে দেখা যাচ্ছে অফ হোয়াইট হুডিতে এক চোখ ঢাকা। চোখে মুখে এক ধরনের নির্লিপ্ত ভাব। নেটিজেনরা বেশ পছন্দ করছে নায়কের এই লুক।

শুধু শরিফুল রাজই নয়, ‘ওমর’ সিনেমাটিতে আরও অভিনয় করছেন সময়ের অন্যতম শক্তিশালী তিন অভিনেতা শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু ও নাসিরউদ্দিন খান।

গত জুলাইয়ের শুরু থেকে ‘ওমর’ সিনেমার শুটিং শুরু হয়। এরইমধ্যে শুটিং শেষ হয়েছে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ।

নির্মাতা জানিয়েছেন, শিগগিরই সিনেমা হলে ছবিটি মুক্তি পাবে। দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সিনেমাটি মুক্তি দেওয়ারও পরিকল্পনা রয়েছে প্রযোজনা সংস্থা মাস্টার কমিউনিকেশন্সের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS