News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
ওমরাহ করতে সৌদি গেলেন শাকিব খান

ওমরাহ করতে সৌদি গেলেন শাকিব খান

ওমরাহ হজ পালনে সৌদি আরব গেলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। মঙ্গলবার (০২ জানুয়ারি) দুপুরের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মক্কা নগরীর উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

এর আগে একাধিকবার ওমরাহ পালন করেছেন শাকিব খান। ব্যস্ত শিডিউলের মধ্যেও দীর্ঘদিন পর তিনি আবারও মক্কায় গেলেন। ওমরাহ পালন শেষে আগামী সপ্তাহে ঢাকায় ফেরার কথা আছে এই নায়কের।

জানা যায়, ওমরাহ থেকে ফিরেই শাকিব তার অভিনীত প্রথম সর্ব ভারতীয় সিনেমা ‘দরদ’র ডাবিংয়ে অংশ নিতে ভারত যাবেন। সেখান থেকে ফিরে ‘রাজকুমার’র শুটিং করবেন। ইতোমধ্যে সিনেমাটির বাংলাদেশের অংশের শুটিং অনেকটাই শেষ। জানুয়ারির শেষে বাকি অংশের শুটিং হবে যুক্তরাষ্ট্রে।

এদিকে, বর্তমানে ‘রাজকুমার’র শুটিং করছেন শাকিব খান। আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তির কথা আছে। আর অনন্য মামুনের পরিচালনায় ‘দরদ’ মুক্তির কথা আছে ফেব্রুয়ারিতে।

এছাড়া শাকিবের অ্যাকশন ধাঁচের আরেক সিনেমা ‘তুফান’র কাজ শুরু হবে মার্চ থেকে। যেটি আগামী কোরবানির ঈদে মুক্তি পাবে। এটি পরিচালনা করছেন রায়হান রাফী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS