News Headline :
রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে! সংগীত প্রতিযোগিতা, বিশ্বমঞ্চের জন্য দেশি প্রতিনিধির খোঁজ শুরু রাজকন্যা সোফিয়াকে ‘এড়িয়ে’ গেলেন ইয়ামাল: ধর্ম, লজ্জা নাকি প্রেমিকার সমীকরণ? ‘পারেদেসকে নিষিদ্ধ করা ঠিক হবে না’—ফাইনাল শেষের হাতাহাতি নিয়ে চমকপ্রদ মন্তব্য গাভির বিশ্বকাপ ফাইনাল শেষের মারামারি নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ যন্তর মন্তরে বিক্ষোভকারীদের জন্য অনলাইনে খাবার পাঠাচ্ছেন কারা যুক্তরাষ্ট্রসহ ৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ পুলিশও ফিসফিস করে বলেছিল ‘সরকার সরান’: রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: মুক্তাদির
অঞ্জনা’কে নিয়ে সুখবর দিলেন মনির খান

অঞ্জনা’কে নিয়ে সুখবর দিলেন মনির খান

বছরের শেষ মুহূর্তে ভক্ত-শ্রোতাদের সুখবর দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। নতুন বছরে ‘অঞ্জনা’ শিরোনামে নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন তিনি।

‘অঞ্জনা তুই করে গেলি খুন, মিছে ভালোবাসার ছলে/ আমার জীবন লাশের মতন, ডুবে আছি চোখের জ্বলে’- এমন কথায় গানটি লেখার পাশাপাশি সুর করেছেন গীতিকার প্লাবন কোরেশি। মিউজিক ডিরেক্টরের কাজ করেছেন সোহেল আজিজ এবং এর সাউন্ড ইঞ্জিনিয়ার জিয়াউল হাসান পিয়াল।

মনির খান নতুন এ গান প্রসঙ্গে বলেন, বেশ কয়েক বছর আগেই আমি শ্রোতাদের কথা দিয়েছি বছরের শুরুতে তাদের ‘অঞ্জনা’ শিরোনামে একটি করে গান উপহার দেব। আমার কাছে শ্রোতাদের চাওয়া অনেক, দাবি অনেক। এজন্য আমিও চেষ্টা করি প্রতিবার বছরের শুরুতে ‘অঞ্জনা’ শিরোনামের একটি করে গান প্রকাশের।

গীতিকার প্লাবন কোরেশির ভাষ্য, নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি গানটি লেখার জন্য। শুধু লেখা নয়, সুরের দিকটাও মাথায় ছিল। মনির খান ভাইয়ের শ্রোতাদের চাহিদার কথা দেশজুড়ে সবারই কম-বেশি জানা। গানটি সবাই পছন্দ করবে বলে আশাবাদী আমি।

জানা গেছে, ২০২৪ সালের শুরুতে (১ জানুয়ারি) ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবে ‘এমকে মিউজিক ২৪’ নামের চ্যানেলে প্রকাশ করা হবে গানটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS