News Headline :
রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে! সংগীত প্রতিযোগিতা, বিশ্বমঞ্চের জন্য দেশি প্রতিনিধির খোঁজ শুরু রাজকন্যা সোফিয়াকে ‘এড়িয়ে’ গেলেন ইয়ামাল: ধর্ম, লজ্জা নাকি প্রেমিকার সমীকরণ? ‘পারেদেসকে নিষিদ্ধ করা ঠিক হবে না’—ফাইনাল শেষের হাতাহাতি নিয়ে চমকপ্রদ মন্তব্য গাভির বিশ্বকাপ ফাইনাল শেষের মারামারি নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ যন্তর মন্তরে বিক্ষোভকারীদের জন্য অনলাইনে খাবার পাঠাচ্ছেন কারা যুক্তরাষ্ট্রসহ ৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ পুলিশও ফিসফিস করে বলেছিল ‘সরকার সরান’: রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: মুক্তাদির
রণবীরের নামে থানায় অভিযোগ

রণবীরের নামে থানায় অভিযোগ

বলিউড অভিনেতা রণবীর কাপুরের নামে থানায় অভিযোগ দায়ের করলেন এক ব্যক্তি। অভিযোগকারীর দাবি, ধর্মীয় আবেগে আঘাত করেছেন অভিনেতা!

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দস্তান টাইমসের খবরে জানা যায়, সম্প্রতি তার বড়দিন উদযাপনের একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক।থানায় তার নামে বুধবার (২৭ ডিসেম্বর) অভিযোগ দায়ের করেছেন সঞ্জয় তিওয়ারি নামের এক ব্যক্তি। সঙ্গে ছিলেন তার দুই উকিল আশিষ রাই এবং পঙ্কজ মিশ্র।

বড়দিন উপলক্ষে কাপুর পরিবারে প্রতি বছর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। পরিবারের অন্যান্যদের সঙ্গে মেয়ে রাহাকে নিয়ে সেই অনুষ্ঠানে যোগ দেন আলিয়া এবং রণবীর। সেদিনের এক ভিডিওতে রণবীরকে দেখা যায় একটি কেকের উপর মদ ঢেলে আগুন ধরাতে। সঙ্গে তাদের সকলকে ‘জয় মাতাজি’ বলতে শোনা যায়।

এই ভিডিও ভাইরাল হতেই ক্ষেপেছেন অনেকে। তাদের মতে, অভিনেতা হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। তাই রণবীরের নামে একটি অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। তবে এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের করা হয়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS