News Headline :
রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে! সংগীত প্রতিযোগিতা, বিশ্বমঞ্চের জন্য দেশি প্রতিনিধির খোঁজ শুরু রাজকন্যা সোফিয়াকে ‘এড়িয়ে’ গেলেন ইয়ামাল: ধর্ম, লজ্জা নাকি প্রেমিকার সমীকরণ? ‘পারেদেসকে নিষিদ্ধ করা ঠিক হবে না’—ফাইনাল শেষের হাতাহাতি নিয়ে চমকপ্রদ মন্তব্য গাভির বিশ্বকাপ ফাইনাল শেষের মারামারি নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ যন্তর মন্তরে বিক্ষোভকারীদের জন্য অনলাইনে খাবার পাঠাচ্ছেন কারা যুক্তরাষ্ট্রসহ ৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ পুলিশও ফিসফিস করে বলেছিল ‘সরকার সরান’: রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: মুক্তাদির
জ্বর কমছে না, হাসপাতালে ভর্তি হিনা খান

জ্বর কমছে না, হাসপাতালে ভর্তি হিনা খান

অসুস্থ হয়ে পড়েছেন ভারতীয় অভিনেত্রী হিনা খান। হাসপাতালের বিছানায় শুয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

এরপর অনেকেই জানতে চেয়েছেন, কী হয়েছে তার? ভক্তদের আশ্বস্ত করেছেন হিনা নিজেই। জানিয়েছেন, চার দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। খুব জ্বর ছিল গায়ে। তাই হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে।

তিনি ওই পোস্টে লেখেন, গেল চার দিন ধরে ধুম জ্বরে ভুগছি। চিকিৎসা চলছে। কিন্তু তা বৃথা। জ্বর কিছুতেই কমছে না। ক্রমশ বেড়েই চলেছে। প্রায় ১০২-১০৩ জ্বর রয়েছে গায়ে।

দিনে দিনে যে খুবই দুর্বলতা অনুভব করছেন সে কথাও প্রকাশ করেছেন হিনা। যাতে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, অনুরাগীদের সেই প্রার্থনাই করতে বলেছেন নায়িকা। কথা দিয়েছেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরবেন হিনা।

অক্টোবর মাসেও হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তখনও হাসপাতাল থেকে নিজের ছবি পোস্ট করেছিলেন নায়িকা। তার আগে মুম্বাইয়ের দূষণ নিয়ে একাধিক অভিযোগও জানিয়েছিলেন তিনি। অভিনেত্রী অভিযোগ করেন যে, মাত্রাতিরিক্ত দূষণের কারণে নাকি মুম্বাই তার বাসযোগ্যতা হারাচ্ছে।

এই অভিযোগ জানানোর পর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু নেপথ্যের কারণ এখনও জানা যায়নি। তবে এখন তার সুস্থ হয়ে ওঠার প্রার্থনায় নায়িকার ভকক্তরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS