News Headline :
রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে! সংগীত প্রতিযোগিতা, বিশ্বমঞ্চের জন্য দেশি প্রতিনিধির খোঁজ শুরু রাজকন্যা সোফিয়াকে ‘এড়িয়ে’ গেলেন ইয়ামাল: ধর্ম, লজ্জা নাকি প্রেমিকার সমীকরণ? ‘পারেদেসকে নিষিদ্ধ করা ঠিক হবে না’—ফাইনাল শেষের হাতাহাতি নিয়ে চমকপ্রদ মন্তব্য গাভির বিশ্বকাপ ফাইনাল শেষের মারামারি নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ যন্তর মন্তরে বিক্ষোভকারীদের জন্য অনলাইনে খাবার পাঠাচ্ছেন কারা যুক্তরাষ্ট্রসহ ৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ পুলিশও ফিসফিস করে বলেছিল ‘সরকার সরান’: রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: মুক্তাদির
বাড়িতে চিরকুট, গাড়িতে পাওয়া গেল অভিনেতার মরদেহ

বাড়িতে চিরকুট, গাড়িতে পাওয়া গেল অভিনেতার মরদেহ

‘প্যারাসাইট’খ্যাত অভিনেতা লি সান-কিউন মারা গেছেন। বুধবার (২৭ ডিসেম্বর) দেশটির সেন্ট্রাল সিউল পার্কে গাড়ির ভেতর অস্কারজয়ী দক্ষিণ কোরিয়ান এই অভিনেতাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

লি সান-কিউনের বয়স হয়েছিল ৪৮।  

দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, বাড়ি থেকে লি বেরিয়ে যাওয়ার পরপরই পুলিশকে জানিয়েছিলেন তার স্ত্রী এবং তিনি একটি ডকুমেন্টস পেয়েছেন যা সুইসাইড নোট বলে মনে হয়েছিল।  

এ ছাড়া ডয়চে ভেলের এক প্রতিবেদনে জানা যায়, পুলিশ কর্মকর্তারা এর আগে বলেছিলেন তারা রাজধানী সিউলের একটি অজ্ঞাত স্থানে অচেতন অবস্থায় লিকে উদ্ধার করেছেন। তিনি আত্মহত্যা করেছেন কিনা তা স্পষ্ট নয়।

এর আগে গত অক্টোবর থেকে অবৈধ মাদক সেবনের অভিযোগে তদন্ত চলছিল লির নামে। তিনি দাবি করেছিলেন, তাকে মাদক সেবনে প্ররোচিত করা হয়েছিল।

২০১৯ সালে মুক্তি পায় বং জুন হো পরিচালিত সিনেমা ‌‘প্যারাসাইট’। এটি ২০২০ সালে বিদেশি ভাষার প্রথম কোনো চলচ্চিত্র হিসেবে সেরা চলচ্চিত্র বিভাগে অস্কার লাভ করে।  

অস্কারপ্রাপ্ত এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন লি সান-কিউন। এ চরিত্রে অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে তিনি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড পুরস্কার পান।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS