News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
চিৎকার করে বাবাকে ডাকি, সাড়া দেন না: চঞ্চল চৌধুরী

চিৎকার করে বাবাকে ডাকি, সাড়া দেন না: চঞ্চল চৌধুরী

প্রায়ই বাবা-মাকে নিয়ে হৃদয় ছুঁয়ে যাওয়া মতো কথা সামাজিকমাধ্যমে তুলে ধরেন দর্শকপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তার এসব লেখা অনুরাগীদের হৃদয় ছুঁয়ে যায়।

২০২২ সালের আজকের দিনে (২৭ ডিসেম্বর) চঞ্চল চৌধুরীর বাবা প্রয়াত হয়েছেন। বাবাকে হারিয়ে চঞ্চল মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছিলেন। এখনও প্রয়াত বাবাকে ভীষণ মিস করছেন চঞ্চল।

বুধবার (২৭ ডিসেম্বর) চঞ্চল তার ফেসবুকে বাবার স্মৃতিচারণ করে লেখেন, ‘বাবা’ ডাকতে পারি না একটা বছর। আমাদের বাবা অনন্তলোকে চলে যাবার আজ এক বছর হয়ে গেল। বাবার হাতটা ছুঁতে পারি না একটা বছর,
বাবাকে আদর করতে পারি না একটা বছর।  

যোগ করে এই অভিনেতা লেখেন, মাঝে মাঝে গভীর রাতে একাকী চিৎকার করে বাবা বাবা বলে ডাকি। বাবা সাড়া দেয় না, আর দেবেও না কোনও দিন। স্বপ্নেও বাবাকে দেখতে পাই না। এ যে কি কষ্ট, কি যে কষ্ট! যারা পিতৃহীন তারাই শুধু বোঝে, তারাই শুধু জানে।

স্মৃতিচারণ করে চঞ্চল চৌধুরী লেখেন, আমাদের ছোট বেলার বাঘের মত গর্জন করা বাবাকে যখন শেষ দিকে শিশুর মত করে আদর করতাম বাবা ফ্যালফ্যাল করে তাকিয়ে হাসতো। সেই হাসিটাও এক বছর দেখি না।

তিনি আরও লেখেন, হাজার কথা লিখেও বোঝাতে পারবো না, বাবা ছাড়া এই একটা বছর, বুকের ভেতরের কষ্টের আগুনটা কেমন দাউ দাউ করে জ্বলছে! বাবা তুমি যেখানেই থাকো, ভালো থাকো। বাবা শব্দটাই শুধু রয়ে গেলো। তুমি চলে গেলে বহুদূর, অনন্ত যাত্রায়।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS