News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
পুলিশ ধরলেই নাম বদলে যায় ছিনতাইকারী মাসুদের

পুলিশ ধরলেই নাম বদলে যায় ছিনতাইকারী মাসুদের

রাজধানীর তেজগাঁওয়ের সোনারগাঁও এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের প্রস্তুতির সময়ে ধারালো অস্ত্রসহ মো. মাসুদ মিয়া প্রকাশ ওরফে মো. মাসুম মিয়া (৩৩) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৫ ডিসেম্বর) রাতে সোনারগাঁও ক্রসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, তেজগাঁও এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে মাসুম মিয়া নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। মাসুম এলাকায় চিহ্নিত ছিনতাকারী। মাসুদ পুলিশের হাতে গ্রেপ্তার এড়াতে বিভিন্ন নামে পরিচয় দেন। গ্রেপ্তারের পরপরই তিনি নিজের নাম পাল্টে ফেলেন।

ওসি আরও বলেন, মাসুদ রাতের অন্ধকারে নির্জন রাস্তার ফুটপাতে ওঁৎ পেতে থাকেন। একা পথচারী পেলে ছুরি ধরে সব ছিনিয়ে পালিয়ে যান। প্রায় ১০ বছর ধরে তিনি ছিনতাই করেন। এ পর্যন্ত অর্ধশতাধিক ছিনতাইয়ে জড়িত। কিন্তু তার নামে চারটি মামলা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মাসুদ পুলিশকে জানিয়েছেন, মাসুম গ্রেপ্তার এড়াতে প্রতিবারই তিনি পুলিশের কাছে নতুন নতুন নাম বলেন। তিনি বিভিন্ন সময় বাবুল, আফছার, নাজিম নামেও পরিচয় দিয়েছেন বলে স্বীকার করেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
এসজেএ/এএটি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS