News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
রাত ৩টা থেকে নরসিংহপুর -হরিণাঘাট নৌরুটে ফেরি বন্ধ

রাত ৩টা থেকে নরসিংহপুর -হরিণাঘাট নৌরুটে ফেরি বন্ধ

ঘন কুয়াশার কারণে শুক্রবার (২২ ডিসেম্বর) রাত ৩টা থেকে শরীয়তপুরের নরসিংহপুর-চাঁদপুর হরিণাঘাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।  

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে শুক্রবার রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।চরলক্ষ্মী চ্যানেলে ফেরি কামিনী নিরাপদ অবস্থানে নোঙর করে রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হবে।

তিনি আরও জানান, যানবাহন পারাপারের জন্য এ রুটে ছোট-বড় সাতটি ফেরি রয়েছে। পদ্মা সেতু উদ্বোধনের আগে এ রুটে ফেরির জন্য শতশত যানবাহন অপেক্ষা করত। আর এখন পদ্মা সেতুর সুবাদে যানবাহন কমে গেছে। তাই বর্তমানে ফেরিগুলো যানবাহনের জন্য অপেক্ষা করে।

এদিকে দুর্ঘটনা এড়াতে ঘন কুয়াশার কারণে সড়কগুলোতে চালকরা হেড লাইট জ্বালিয়ে ধীর গতিতে গাড়ি চালাচ্ছেন।

বাংলাদেশ সময়: ০৮০১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
এসআই

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS