News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
নওগাঁয় পিকআপভ্যানের ধাক্কায় দুই বাইক আরোহী নিহত

নওগাঁয় পিকআপভ্যানের ধাক্কায় দুই বাইক আরোহী নিহত

নওগাঁর নিয়ামতপুরে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।  

বুধবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের ধানসুরা-নাচোল আঞ্চলিক সড়কের টগরইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের টগরইল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে পারভেজ (১৯) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার আনারুল ইসলামের ছেলে হাবীব (২০)।  

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার ধানসুরা-নাচোল সড়কে টগরইল নামক স্থানে মুরগি বহনকারী একটি পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী হাবীব ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেলে থাকা অপর আরোহী পারভেজকে স্থানীয়রা উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনিও মারা যান। এ ঘটনায় পুলিশ পিকআপভ্যানসহ চালককে আটক করেছে।

এ বিষয়ে নিয়ামতপুর থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) কওছার আলম জানান, খবর  পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পিকআপভ্যানসহ চালককে আটক করা হয়। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
আরএ 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS