News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
মুন্সীগঞ্জে যাত্রীবাহী ট্রলারডুবি, ২ মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জে যাত্রীবাহী ট্রলারডুবি, ২ মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের পদ্মার শাখা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে দাবি করছেন স্বজনরা।

শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল এলাকার পদ্মার শাখা নদীতে খেয়া পারাপারের সময় যাত্রীবাহী ট্রলারডুবির এ ঘটনা ঘটে।

নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যার কিছুক্ষণ আগে একটি বালুবাহী বাল্কহেড যাত্রীবাহী ট্রলারকে ধাক্কা দেয়। তাৎক্ষণিক স্থানীয়রা এগিয়ে গিয়ে কিছুযাত্রীকে উদ্ধার করলেও নিখোঁজ হয় বেশ কয়েকজন যাত্রী। পরে নিখোঁজদের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার সঙ্গে জড়িত বাল্কহেডটি আটক করা হয়েছে।

ট্রলারডুবির ঘটনায় উদ্ধার অভিযান চলছে জানিয়ে টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান জানান, দুর্ঘটনায় নিখোঁজদের তালিকা করা হচ্ছে। এ ঘটনায় শিশু ও নারী দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS