News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
দীর্ঘদিন পর ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিন দেখল দেশ

দীর্ঘদিন পর ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিন দেখল দেশ

দীর্ঘদিন পর ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিন দেখল দেশ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

শনিবার (১৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ২ লাখ ৯ হাজার ৫৩৪ রোগী। আর ঢাকায় চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৯ হাজার ৪৪৯ জন। চলতি বছর ডেঙ্গুতে ১ হাজার ৬৭৮ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানায়, শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৭৯ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৫১ জন। এ ছাড়া ঢাকার বাইরের ১২৮ জন।

বর্তমানে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১ হাজার ৬৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এদের মধ্যে ঢাকার হাসপাতালে ৭১০ জন এবং ঢাকার বাইরে ৯৬৮ রোগী ভর্তি রয়েছেন।

এ বছর ডেঙ্গু সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করে গত জুনে। ওই মাসে ৩৪ জনের মৃত্যু হয়। জুলাইয়ে প্রাণ হারান ২০৪ জন। আগস্টে মৃত্যু হয় ৩৪২ জনের। সেপ্টেম্বরে ৩৯৬, অক্টোবরে ৩৯৬ এবং নভেম্বরে ২৭৪ জন মারা যান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS