News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
দ্বিতীয় ধাপের শিক্ষক নিয়োগ পরীক্ষা যে সময়ে হতে পারে

দ্বিতীয় ধাপের শিক্ষক নিয়োগ পরীক্ষা যে সময়ে হতে পারে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের (ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগ) নিয়োগ পরীক্ষা ২০২৪ সালের জানুয়ারিতে বা ফেব্রুয়ারির শুরুতে হতে পারে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন, দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির প্রথমে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া তৃতীয় ধাপের (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) পরীক্ষা এসএসসি পরীক্ষা শেষে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

এদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের (রংপুর, সিলেট, বরিশাল বিভাগ) পরীক্ষা গত ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। এই ধাপের পরীক্ষার ফল আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে প্রকাশ হতে পারে। প্রথম ধাপে পরীক্ষায় অংশ নিতে ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন প্রার্থী আবেদন করেছেন।

উল্লেখ্য, চলতি বছরের ২৩ মার্চ দ্বিতীয় ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তৃতীয় ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গত ১৮ জুন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS