News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
স্বামীর ওপর রাগ করে বালিশচাপায় শিশুসন্তানকে হত্যা

স্বামীর ওপর রাগ করে বালিশচাপায় শিশুসন্তানকে হত্যা

লক্ষ্মীপুরে স্বামীর ওপর রাগ করে নিজের ৬ মাস বয়সী শিশু জুনায়েদ হোসেনকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগে তার মা নার্গিস বেগমকে আটক করেছে পুলিশ।

রোববার (১০ জুলাই) বিকেলে সদর উপজেলার হামছাদী ইউনিয়নের মির্জাপুর গ্রামের মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে। নার্গিস ওই এলাকার শাহাদাত হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে স্বামী-স্ত্রী দুইজনে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া করে। এরপর স্বামী শাহাদাত বাড়ি থেকে কাজে চলে যায়। এ সুযোগে স্বামীর ওপর রাগ করে নিজের ৬ মাসের শিশু জুনায়েদকে বালিশচাপা দিয়ে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেয়। একপর্যায়ে শিশুটি চিৎকার করলে স্থানীয়রা বাচ্চাটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগে তার মা নার্গিসকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শিশুর মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS