বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে রাষ্ট্রদূত খোজিন উপস্থিত ছিলেন।জাতীয় সংসদে নির্বাচনের একদিন পর অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিদেশি কূটনীতিকসহ প্রায় এক হাজার অতিথি অংশ নেন।
এক বিবৃতিতে রাশিয়ার দূতাবাস নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে।একইসঙ্গে নতুন দায়িত্ব পালনে তার সাফল্য কামনা করেছে দূতাবাস।
রাশিয়ার দূতাবাস জানায়, বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির নেতৃত্বে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে তারা প্রত্যাশা করে।