News Headline :
পারেদেসকে ১০ ম্যাচ নিষিদ্ধ করল ফিফা, আর্জেন্টিনাকে বড় জরিমানা – বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: সিন্ডিকেটের কবলে পান বাজার: হুমকির মুখে কোটি টাকার রপ্তানি – প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে রাশিয়ার রাষ্ট্রদূত খোজিন, অভিনন্দন মস্কোর ৩য় জাতীয় মানবাধিকার অলিম্পিয়াড ২০২৬ সম্পন্ন দীপু মনির স্বামীর জানাজায় স্লোগান: ছাত্রলীগ নেতা প্রত্যয় কারাগারে রোববার বঙ্গভবনে উঠছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ২০ বছর পর ফের মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান এবার মন্ত্রিসভায় আন্দালিব রহমান পার্থ পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে সরকারি কর্মচারীদের আল্টিমেটাম, কর্মসূচি ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব
রোববার বঙ্গভবনে উঠছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রোববার বঙ্গভবনে উঠছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী রোববার (২৩ আগস্ট) বঙ্গভবনে উঠবেন।

রাষ্ট্রপতির কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।রোববার সকাল ১০টা ৫০ মিনিটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবন যাবেন। বঙ্গভবনের ২ নম্বর গেটে পৌঁছানোর পর পুলিশের একটি সুসজ্জিত দল নতুন রাষ্ট্রপতিকে সম্মান জানিয়ে ‘গার্ড অব অনার’ মঞ্চে নিয়ে যাবে।সেখানে রাষ্ট্রপ্রধানকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করবে। সালাম গ্রহণ পর্ব শেষে রাষ্ট্রপতি বঙ্গভবনে তার নিজ কার্যালয়ে প্রবেশ করবেন।

এর আগে রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানানো হয়েছে, শনিবার (২২ আগস্ট) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন নতুন রাষ্ট্রপতি। সেখানে পুষ্পস্তবক অর্পণের পর তাকে তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হবে।শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিন্টো রোডের বাসায় ফিরবেন। এরপর তিনি তার গুলশানের বাসভবনেও যেতে পারেন বলে জানা গেছে।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করা মির্জা ফখরুল।

এর আগে, বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপির এই প্রার্থী। রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হওয়ার আগে তিনি সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS