ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বিদায় নিয়েছেন। নতুন কমিটিতে কে আসতে পারেন, তা নিয়ে জল্পনা- কল্পনা চলছে দীর্ঘদিন ধরে।একাধিক সূত্র বলছে, খুব শীঘ্রই ছাত্রদলের কমিটি ঘোষণা করা হবে।
এদিকে এসময় মাঠ পর্যায়ে নিজেদের অবস্থান দেখাতে ক্যাম্পাসে শোডাউন-মিছিল করছেন ছাত্রদলের প্রত্যাশীরা।নিজেদের অনুসারীদের নিয়ে গত কয়েকদিন ধরে তারা ক্যাম্পাসে বেশ কয়েকটি মিছিল করেছেন।
বুধবার (১৯ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম রিয়াদ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ক্যাম্পাসে মিছিল করেছেন।তার আগে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান ক্যাম্পাসে একাধিক মিছিল দিয়েছেন। সক্রিয় রয়েছে মমিনুল ইসলাম জিসানও।
এছাড়াও ছাত্রদলের আনিসুর রহমান খন্দকার অনিক, খোরশেদ আলম সোহেল, ইব্রাহীম খলিল, তরিকুল ইসলাম তারিকসহ একাধিক নেতা ক্যাম্পাসে সক্রিয় রয়েছেন।