অভিনেত্রী রিধিকার আত্মহত্যা, যা জানালো পুলিশ

অভিনেত্রী রিধিকার আত্মহত্যা, যা জানালো পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের ভাটারা এলাকার একটি বাসায় অভিনেত্রী রিধিকা রিধি ওরফে নিলা আক্তার (২৬) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। সকালে কুর্মিটোলা হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, রিধিকা অভিনেত্রী বলে জানা গেছে। বিজ্ঞাপন ও কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি।ভাটারা এলাকায় একটি বাসায় সাবলেট হিসেবে থাকতেন। ভোরের দিকে প্রেমিক হাসিবুর রহমানের সঙ্গে ভিডিও কলে কথা বলার একপর্যায়ে ওই ভিডিও কলেই তিনি আত্মহত্যা করেন। 

যোগ করে ওই পুলিশ কর্মকর্তা বলেন, পরে হাসিবুর রিধিকার বাসায় গিয়ে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে হাসিবুর পুলিশ হেফাজতে আছেন।

মামলার বিষয়ে মাজহারুল ইসলাম বলেন, আত্মহত্যার প্ররোচণার অভিযোগে মামলা হবে। এছাড়া এর সঙ্গে অন্য কোনো ঘটনা জড়িত আছে কিনা, তা তদন্ত করা হচ্ছে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুরের কালকিনি উপজেলার মেয়ে রিধিকার পারিবারিক নাম নিলা আক্তার। মিডিয়া জগতে এসে তার নাম হয় রিধিকা। তিনি মডেলিংয়ের পাশাপাশি বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত নাটকের মধ্যে রয়েছে, ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS