ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।
মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ আগস্ট) মতিঝিল বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে মতিঝিল থানা ৯ জন, পল্টন থানা ১২ জন, সবুজবাগ থানা ৫ জন, খিলগাঁও থানা ৫ জন, রামপুরা থানা ৯ জন, শাহজাহানপুর থানা ৯ জন ও মুগদা থানা পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।