এএফসি চ্যাম্পিয়নস লিগে রাজশাহীকে দ্বিতীয় রাউন্ডে নিতে চান নেপালি ডিফেন্ডার

এএফসি চ্যাম্পিয়নস লিগে রাজশাহীকে দ্বিতীয় রাউন্ডে নিতে চান নেপালি ডিফেন্ডার

এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগকে সামনে রেখে রাজশাহী স্টারস এফসির অনুশীলনে যোগ দিয়েছেন নেপালি ডিফেন্ডার বিমলা বিকে। গত নারী ফুটবল লিগে ক্লাবের হয়ে শিরোপা জেতা এই ফুটবলার এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে এবার দলকে দ্বিতীয় রাউন্ডে নিয়ে যেতে চান।

দেশের মাটিতে রাজশাহী স্টারসের চতুর্থ দিনের অনুশীলনে যোগ দিয়ে টিম ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিমলা। আবারও বাংলাদেশে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এই নেপালি ডিফেন্ডার বলেন, ‘রাজশাহী স্টারস এফসিকে ধন্যবাদ আবারও এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য।আমি চাই আমাদের দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করুক।’

ব্যক্তিগত অর্জনের চেয়ে সবসময় দলের জয়কেই অগ্রাধিকার দেন বিমলা।এশিয়ার বড় মঞ্চে ভালো পারফর্ম করে নিজ দেশের ফুটবলপ্রেমীদেরও আনন্দ দিতে চান তিনি। নিজের লক্ষ্য নিয়ে বিমলা জানান, ‘আমার কাছে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যই সবার আগে।চাই টুর্নামেন্টে দল ভালো করুক। পাশাপাশি আমি নিজেও ভালো খেলে নেপালিদের গর্বিত করতে চাই।’

এশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে অংশ নিতে আগামী ১৫ আগস্ট সকালে মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছাড়বে রাজশাহী স্টারস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS