আর্সেনালের ‘দানবীয়’ প্রস্তাবে রাজি ভিনি, রিয়ালের সঙ্গে দরকষাকষি শুরু!

আর্সেনালের ‘দানবীয়’ প্রস্তাবে রাজি ভিনি, রিয়ালের সঙ্গে দরকষাকষি শুরু!

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের চূড়ান্ত আলটিমেটামের পরেই নাটকীয় মোড় নিয়েছে ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের দলবদল গল্প। ইংলিশ গণমাধ্যম স্পোর্টসভিউ এবং দ্য সান-এর শনিবারের প্রতিবেদন অনুযায়ী, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের দেওয়া একটি ‘দানবীয় অফার’ গ্রহণ করেছেন এই ব্রাজিলিয়ান তারকা।

আর্সেনালের সঙ্গে ব্যক্তিগত শর্তাবলীতে ভিনি একমত হওয়ার পর এখন রিয়াল মাদ্রিদের সঙ্গে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে দরকষাকষি শুরু করেছে ইংলিশ ক্লাবটি।

ভিনিসিয়ুসের ক্যারিয়ার ব্যবস্থাপনা সংস্থা ‘রক নেশন’ আর্সেনালের এই বিশাল প্রস্তাবটি রিয়াল মাদ্রিদ বোর্ডের কাছে উপস্থাপন করে আলোচনা চালিয়ে যাবে।বর্তমানে স্পেনে প্রতি সপ্তাহে প্রায় চার লাখ পাউন্ড উপার্জন করা ভিনিসিয়ুস যদি আর্সেনালে যোগ দেন, তবে তিনি হবেন ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড়। 

চুক্তি নবায়ন না করে চুক্তির শেষ বছরে পা দিতে যাওয়া এই উইঙ্গারকে নিয়ে চরম এবং চূড়ান্ত অবস্থান নিয়েছে রিয়াল মাদ্রিদ।স্প্যানিশ পত্রিকা মার্কা শুক্রবার জানিয়েছিল, ক্লাবের দেওয়া শেষ প্রস্তাব মেনে চুক্তি নবায়ন না করলে এই গ্রীষ্মকালীন দলবদল উইন্ডোতেই তাকে বিক্রি করে দেওয়া হবে।

রিয়াল মাদ্রিদ তাদের অভ্যন্তরীণ বেতন কাঠামোকে একটি স্পর্শকাতর সীমা হিসেবে বিবেচনা করছে এবং কোনো খেলোয়াড়ের জন্য এই নীতি ভাঙতে তারা রাজি নয়।সান্তিয়াগো বার্নাব্যুর কর্তাদের বড় দুশ্চিন্তা হলো, ভিনিসিয়ুস যদি নতুন চুক্তি ছাড়া চুক্তির শেষ বছরে পা দেন, তবে তার বাজারমূল্য কমে যাবে এবং পরবর্তীতে বিনামূল্যে অন্য ক্লাবে চলে যাওয়ার সুযোগ তৈরি হবে। 

এছাড়া ওসমান দিওমান্দেকে দলে ভেড়ানোর সম্ভাবনা তৈরি হওয়ায় কোচ হোসে মরিনহোর আক্রমণভাগে নতুন বিকল্প তৈরি হবে, যা রিয়ালকে এই ব্রাজিলিয়ানের ওপর নির্ভরতা কমাতে সাহায্য করবে। ফলে স্প্যানিশ জায়ান্টদের শেষ শর্তে রাজি না হলে আর্সেনালের বিশাল প্রস্তাবে সাড়া দিয়ে চলতি ট্রান্সফার উইন্ডোতেই সান্তিয়াগো বার্নাব্যু ছাড়তে হতে পারে এই তারকাকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS