News Headline :
৫ মিনিটের ব্যায়ামেই মিলতে পারে দীর্ঘায়ু! ‘কোনো অভিযোগ নেই, আমার জীবন প্রাপ্তি ও ভালোবাসায় পরিপূর্ণ’ – ৭৩ বছরে কিংবদন্তি ববিতা মানুষ আমাকে সিঙ্গেল দেখতে চায়: বিয়ের প্রশ্নে পরীমণি পুত্র সন্তানের মা হলেন কারিশমা প্রতারণার শিকার অভিনেত্রী, খোয়ালেন তিন লাখ টাকা লন্ডনের রহস্যময় নারীর সঙ্গে শাহরুখ পুত্র, প্রেমের গুঞ্জন শুরু যুদ্ধের মধ্যেও যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চলছে: পাকিস্তান পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে নির্বাচনী সহিংসতায় নিহত ৩০ জনের বেশি মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে মালয়েশিয়া হয়ে চীনে যাচ্ছে ইরানের তেল জাতিসংঘের নতুন মহাসচিব বাছাইয়ে ভোট হচ্ছে আজ
পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে নির্বাচনী সহিংসতায় নিহত ৩০ জনের বেশি

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে নির্বাচনী সহিংসতায় নিহত ৩০ জনের বেশি

পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের আইনসভা নির্বাচনকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে। নিষিদ্ধ ঘোষিত একটি কাশ্মীরি সংগঠনের নেতাদের দাবি, দ্বিতীয় দফা ভোটের আগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে রাওয়ালাকোট শহরেই ৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।তবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।

সোমবার (২৭ জুলাই) আজাদ কাশ্মীরের মিরপুর, কোটলি ও ভিম্বর জেলার ১৩টি আসনে প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়।এতে পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) ৯টি এবং পাকিস্তান পিপলস পার্টি ৪টি আসনে জয় পেয়েছে।

নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে একদিনে নির্বাচন আয়োজনের পরিবর্তে নির্বাচন কমিশন ভোট তিন দফায় করার সিদ্ধান্ত নেয়।দ্বিতীয় দফার ভোট ২ আগস্ট এবং তৃতীয় দফার ভোট ১০ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

২০২১ সালের নির্বাচনে জয়ী হওয়া ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ এবার নির্বাচন বর্জন করেছে।দলটির অভিযোগ, নির্বাচনে জালিয়াতির আশঙ্কা রয়েছে।

আজাদ কাশ্মীরের প্রধান বিক্ষোভকারী সংগঠন জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটিকে গত জুনে নিষিদ্ধ ঘোষণা করে আঞ্চলিক সরকার। এর পর থেকেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। গত মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে ব্যাংকিং সেবা, সড়ক যোগাযোগ ও ইন্টারনেট সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ফলে তথ্য যাচাইও কঠিন হয়ে পড়েছে।

এ পরিস্থিতির কারণে রাওয়ালাকোটে ৩০ জনের বেশি নিহত হওয়ার দাবি স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি রয়টার্স।

অন্যদিকে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবারের সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা জানান, এ সপ্তাহে মিরপুরে বিক্ষোভকারীদের অন্তত তিনজন নিহত হওয়ার তথ্য তার জানা রয়েছে।

পাকিস্তানের কর্মকর্তারা দাবি করেছেন, বিক্ষোভকারীদের সঙ্গে ভারতের সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা যুক্ত ছিল। তবে ভারত আগের মতোই এ অভিযোগ অস্বীকার করেছে।

আঞ্চলিক রাজধানী মুজাফফরাবাদের বাসিন্দা ফজল মাহমুদ বেগ অভিযোগ করে বলেন, পুরো নির্বাচনই জালিয়াতিতে ভরা।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও নির্বাচন ঘিরে বিক্ষোভ হয়েছে। সেখানে অংশ নিয়ে সরদার মাজহার বলেন, তারা এ সংকটের শান্তিপূর্ণ সমাধান চান।

রাজনৈতিক বিশ্লেষক হাসান আসকারির মতে, আজাদ কাশ্মীরে সরকার গঠনের জন্য পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর আরও ১২ জন প্রতিনিধির সমর্থন প্রয়োজন হবে। তার ভাষায়, সরকারকে যদি বিতর্কিত আসনের ওপর নির্ভর করতে হয়, তাহলে এ অঞ্চলের সংকট সমাধান করা কঠিন হবে।

সোমবারের নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলও ফলাফল নিয়ে বিভক্ত অবস্থানে রয়েছে। তারা একে অপরের বিরুদ্ধে ব্যালট বাক্স ছিনতাই ও ভোট জালিয়াতির অভিযোগ তুলেছে।

সরকারি কর্মকর্তারা আরও জানিয়েছেন, জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটির বিক্ষোভ ছাড়াও পাকিস্তানের দুই প্রধান রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) ও পাকিস্তান পিপলস পার্টির সমর্থকদের সংঘর্ষে একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS