News Headline :
৫ মিনিটের ব্যায়ামেই মিলতে পারে দীর্ঘায়ু! ‘কোনো অভিযোগ নেই, আমার জীবন প্রাপ্তি ও ভালোবাসায় পরিপূর্ণ’ – ৭৩ বছরে কিংবদন্তি ববিতা মানুষ আমাকে সিঙ্গেল দেখতে চায়: বিয়ের প্রশ্নে পরীমণি পুত্র সন্তানের মা হলেন কারিশমা প্রতারণার শিকার অভিনেত্রী, খোয়ালেন তিন লাখ টাকা লন্ডনের রহস্যময় নারীর সঙ্গে শাহরুখ পুত্র, প্রেমের গুঞ্জন শুরু যুদ্ধের মধ্যেও যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চলছে: পাকিস্তান পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে নির্বাচনী সহিংসতায় নিহত ৩০ জনের বেশি মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে মালয়েশিয়া হয়ে চীনে যাচ্ছে ইরানের তেল জাতিসংঘের নতুন মহাসচিব বাছাইয়ে ভোট হচ্ছে আজ
জাতিসংঘের নতুন মহাসচিব বাছাইয়ে ভোট হচ্ছে আজ

জাতিসংঘের নতুন মহাসচিব বাছাইয়ে ভোট হচ্ছে আজ

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনের প্রক্রিয়ায় আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) নিরাপত্তা পরিষদে অনানুষ্ঠানিক ভোট অনুষ্ঠিত হচ্ছে। এই গোপন ভোটের মাধ্যমে বর্তমানে প্রতিদ্বন্দ্বিতায় থাকা সাতজন প্রার্থীর প্রতি সদস্যদেশগুলোর সমর্থনের মাত্রা যাচাই করা হবে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পাঁচ বছর করে টানা দুই মেয়াদ দায়িত্ব পালনের পর চলতি বছরের শেষে বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস পদ ছাড়বেন। তিনি পর্তুগালের নাগরিক।

তার উত্তরসূরি হিসেবে আর্জেন্টিনা, চিলি, কোস্টারিকা, ইকুয়েডর, গায়ানা, সেনেগাল ও উগান্ডার প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিরাপত্তা পরিষদের এই অনানুষ্ঠানিক ভোটকে ‘স্ট্র পোল’ বলা হয়।এতে পরিষদের ১৫ সদস্যদেশের প্রতিনিধিরা প্রতিটি প্রার্থী সম্পর্কে তিন ধরনের মতামত দিতে পারেন—‘সমর্থন করি’, ‘সমর্থন করি না’ অথবা ‘কোনো মতামত নেই’।

সাধারণত একাধিক দফায় এ ধরনের অনানুষ্ঠানিক ভোট অনুষ্ঠিত হয়।প্রক্রিয়াটি সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরু পর্যন্ত চলতে পারে। তবে কোনো গ্রহণযোগ্য প্রার্থীকে নিয়ে ঐকমত্য না হলে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আরও বেশি সময় লাগতে পারে।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS