News Headline :
৩২০০ কোটির ভিনিকে চায় আর্সেনাল, রিয়াল বেচবে কি?

৩২০০ কোটির ভিনিকে চায় আর্সেনাল, রিয়াল বেচবে কি?

বর্তমান ফুটবল বিশ্বের দলবদল বাজারে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের চুক্তি নবায়ন সংকট এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। 

২০১৮ সালে ১৮ বছর বয়সে সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দেওয়ার পর ৩৭৫ ম্যাচে ১২৮টি গোল করার পাশাপাশি ১৪টি ট্রফি জিতেছেন ২৬ বছর বয়সী এই তারকা।তবে রিয়াল মাদ্রিদের মতো ক্লাব তাকে চুক্তির শেষ বছরে প্রবেশ করতে দিয়েছে, বিষয়টি ক্রীড়াঙ্গনে বড় বিস্ময় তৈরি করেছে।

স্বাভাবিক পরিস্থিতিতে বাজারে ভিনির আর্থিক মূল্য ২০০ মিলিয়ন পাউন্ডেরও (বাংলাদেশি মুদ্রায় ৩২ কোটি টাকার বেশি) বেশি।তিনি কেবল বাম প্রান্ত দিয়ে খেলা বিশ্বমানের একজন আক্রমণভাগের খেলোয়াড়ই নন, বরং মাঠের বাইরে বিশ্বজুড়ে তার বাণিজ্যিক প্রভাব ও ব্র্যান্ড ভ্যালুও অত্যন্ত আকর্ষণীয়।

রিয়াল মাদ্রিদ এখনো ভিনির চুক্তি নবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং নতুন করে আলোচনা শুরু করেছে।তবে চুক্তি আটকে থাকার এই সুযোগটি কাজে লাগাতে চায় ইংলিশ ক্লাব আর্সেনাল। চেলসির কাছে মরগান রজার্সকে হারানোর পর ক্লাবের নতুন পছন্দ হিসেবে ভিনিকেই ভাবছেন গানার্স কোচ মিকেল আর্তেতা।২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ক্লাবটি তাদের এক নম্বর লক্ষ্য (টার্গেট) হিসেবে দেখছে। সৌদির কয়েকটি ক্লাবও এই পরিস্থিতির ওপর নজর রাখছে।

চুক্তি অনুসারে, আগামী জানুয়ারি থেকেই যেকোনো বিদেশি ক্লাবের সঙ্গে বিনা ট্রান্সফার ফিতে দলবদলের প্রাথমিক চুক্তি করার সুযোগ পাবেন ভিনি। আগামী ২০২৭ সালে বিনা ফিতে (ফ্রি এজেন্ট) দল ছাড়লে রিয়াল মাদ্রিদ যে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়বে, তা এড়াতে চলতি দলবদল শেষ হওয়ার আগেই একটি সিদ্ধান্তে পৌঁছাতে চায় স্প্যানিশ ক্লাবটি।

তবে এই গ্রীষ্মেই যদি আর্সেনাল তাকে কিনতে চায়, তবে সাত বছর আগে চেলসি থেকে ইডেন হ্যাজার্ডকে ১৩০ মিলিয়ন পাউন্ডে কেনার মতো বড় ট্রান্সফার ফি গুনতে হবে। ব্রিটিশ ফুটবলে আলেকজান্ডার ইসাকের গত গ্রীষ্মে দলবদলের ১২৫ মিলিয়ন পাউন্ডের যে রেকর্ড রয়েছে, ভিনিকে পেতে গেলে তা সহজেই ছাড়িয়ে যাবে।

বর্তমানে রিয়ালে সপ্তাহে আনুমানিক সাড়ে চার লাখ পাউন্ডের বেশি উপার্জন করেন ভিনি। আর্সেনালে এলে তিনি একলাফে দলের সর্বোচ্চ উপার্জনকারী হয়ে উঠবেন, যেখানে বুকায়ো সাকা সপ্তাহে আয় করেন প্রায় চার লাখ পাউন্ড। ক্লাবের আর্থিক নিয়ন্ত্রণ ও নীতিমালার মাঝেও আর্সেনাল গাণিতিক হিসেব কষে দেখেছে যে, এই মেগা চুক্তির জন্য প্রয়োজনীয় আর্থিক সক্ষমতা তাদের রয়েছে।

আর্সেনালের মতো ক্লাব দক্ষিণ আমেরিকান ফুটবলারদের জন্য বড় জায়গা হলেও, রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনা ছেড়ে আসার বিষয়টি অনেক ফুটবলারের কাছে কিছুটা ক্যারিয়ারে পেছনে যাওয়ার মতোই মনে হতে পারে। এ ছাড়া বার্নাব্যু ছাড়লে তার বিশ্বজোড়া বাণিজ্যিক ব্র্যান্ড ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছেন ঘনিষ্ঠরা।

তবে নতুন কোচ হোসে মরিনহো তার সব বড় তারকাদের ধরে রাখতে চান। ফলে রিয়ালে থাকতে ভিনি নিজেও আগ্রহী, তবে তিনি ক্লাবে উপযুক্ত মর্যাদা ও ‘ভালোবাসা পেতে চান’।

এদিকে আর্সেনাল তারকা গাব্রিয়েল মার্তিনেলি এবং ভিনির এজেন্ট সংস্থা ‘রক নেশন’ একই। ভিনির আগমনে দলে মার্তিনেলির খেলার সুযোগ সীমিত হতে পারে। তবে ক্লাবে এখনো দুই বছরের চুক্তি থাকা মার্তিনেলি আর্সেনালে বেশ সুখী বলে জানা গেছে।

সব মিলিয়ে মূল সিদ্ধান্ত গ্রহণের সুযোগটি এখন সম্পূর্ণ ভিনির নিজের হাতেই। ইউরোপীয় ফুটবলে আর্সেনাল এখন অন্যতম আকর্ষণীয় দল হলেও, বিশ্বের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ ছাড়ার কঠিন সিদ্ধান্তটি ২৬ বছর বয়সী এই তারকা আদৌ নেবেন কি না, তা সময়ই বলে দেবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS