News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
বিশ্বকাপ ফাইনাল শেষের মারামারি নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

বিশ্বকাপ ফাইনাল শেষের মারামারি নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হারের পর স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলমোর ওপর চড়াও হওয়ার ঘটনা নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন আর্জেন্টিনা জাতীয় দলের সহকারী কোচ রোবের্তো ফাবিয়ান আয়ালা।

স্প্যানিশ তারকার করা একটি মন্তব্যের প্রতিক্রিয়াতেই মাঠের সেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বলে জানান তিনি।তবে নিজের আচরণের জন্য তিনি গভীর অনুশোচনা প্রকাশ করেছেন এবং ওলমোর সঙ্গে দেখা হলে সশরীরে ক্ষমা চাওয়ার ইচ্ছাও ব্যক্ত করেছেন।

ভালেন্সিয়া কাপিতাল রাদিওর ‘এসপোর্তস মিদিয়া’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই আর্জেন্টাইন কিংবদন্তি বলেন, ‘অবশ্যই আমি এ ঘটনার জন্য অনুতপ্ত।

আমার পজিশন ও দায়িত্বের জায়গায় থেকে প্রতিপক্ষের কাছ থেকে যা-ই আসুক না কেন, তা নিজের আবেগ বা আচরণকে প্রভাবিত করতে দেওয়া উচিত হয়নি। আমি লজ্জিত।আমার কাছে এগুলো এমন বিষয়, যা মাঠেই শেষ হয়ে যাওয়া উচিত।’

স্পেনের ক্লাব ভালেন্সিয়ার হয়ে খেলোয়াড়ি জীবনে দুটি লা লিগা, একটি উয়েফা কাপ ও ইউরোপীয় সুপার কাপ জেতা ৫৫ বছর বয়সী আয়ালা অবশ্য এটিকে ‘ঘুষি’ বলতে নারাজ।তিনি স্পষ্ট করেন, ‘বিষয়টিকে বাড়িয়ে না দেখে সেখানেই ইতি টানা উচিত। এটি কোনো ঘুষি ছিল না, যা নিয়ে কথা হচ্ছে। বরং এটি স্রেফ একটি ধাক্কাধাক্কি ছিল এবং সেখানেই শেষ।’

ঘটনার সূত্রপাত সম্পর্কে ইঙ্গিত দিয়ে আয়ালা যোগ করেন, ‘ও পাশ থেকে একটি মন্তব্য করেছিল, আর এটি ছিল স্রেফ তারই তাৎক্ষণিক প্রতিক্রিয়া। তবে যা-ই হোক, দানি ওলমোর সঙ্গে দেখা হলে আমি অবশ্যই ব্যক্তিগতভাবে তার কাছে ক্ষমা চেয়ে নেব।’

লিওনেল স্কালোনির এই সহকারী কোচ আরও জানান, ফাইনালের শেষ বাঁশি বাজার পর মাঠের মাঝে মারামারি থামাতে গিয়েই পরিস্থিতির শিকার হন তিনি, ‘পুরো বিষয়টিই অত্যন্ত দুঃখজনক এবং মাঠে যা কিছু ঘটেছে তার দায় নিজেদেরই নিতে হবে। ম্যাচ শেষ হওয়ার পর যখন দেখলাম মাঠের মাঝে বিশৃঙ্খলা হচ্ছে, তখন আমরা নিজেদের খেলোয়াড়দের ছাড়িয়ে আনতে গিয়েছিলাম। কারণ এই আচরণ আমাদের পরিচয় প্রকাশ করে না।’

আলভারো মোরাতার ওপর সতীর্থ লিয়ান্দ্রো পারেদেসের চড়াও হওয়া প্রসঙ্গে আয়ালা বলেন, ‘আমি যা করেছি তার দায় নিচ্ছি। আমার আসল উদ্দেশ্য ছিল সবাইকে আলাদা করা। কিন্তু কখনো কখনো পরিস্থিতি হাতের বাইরে চলে যায় এবং আবেগ জিতে যায়। তবে এটি কোনো অজুহাত হতে পারে না। সেখানে এরিক গার্সিয়া ছিল, আমি ওকে স্রেফ বলেছিলাম যে আমি মারামারি থামাতে এবং স্পেনের জয়ের অভিনন্দন জানাতে এসেছিলাম, অন্য কিছু নয়।’

এদিকে ঘটনা সামাল দিতে আয়ালা মাঠে নামলেও পরিস্থিতি এতে হালকা হয়নি। উৎসব চলাকালীন স্প্যানিশ তারকা রদ্রির ওপর আর্জেন্টাইন ডিফেন্ডার নাউয়েল মোলিনার আঘাত করার ঘটনাও সামনে এসেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা) ইতিমধ্যেই একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দিয়ে আনুষ্ঠানিক শৃঙ্খলামূলক তদন্ত শুরু করার কথা ঘোষণা করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS