শিপবিল্ডিং খাতের উন্নয়নে নেদারল্যান্ডসের প্রতিনিধিদের সঙ্গে বিডার বৈঠক

শিপবিল্ডিং খাতের উন্নয়নে নেদারল্যান্ডসের প্রতিনিধিদের সঙ্গে বিডার বৈঠক

শিপবিল্ডিং খাতের উন্নয়নে নেদারল্যান্ডসের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

সোমবার (১১ মে) রাজধানীর আগারগাঁওয়ের বিডার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে শিপবিল্ডিং খাতে নেদারল্যান্ডসের লজিস্টিকস, টেকসই পরিবহন এবং বন্দরকেন্দ্রিক উন্নয়ন-সংক্রান্ত অভিজ্ঞতা বাংলাদেশের জন্য খুবই প্রাসঙ্গিক হিসেবে উঠে আসে।

বৈঠকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স কুস ডাইকস্ট্রা।তাদের সঙ্গে ছিলেন ডাচ কোম্পানি ‘নেস্ত্রা বিভি’র জ্যেষ্ঠ বিশেষজ্ঞরা। প্রতিষ্ঠানটি টেকসই পরিবহন ও লজিস্টিকস খাতে কাজ করে।

বৈঠকে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য এয়ার কমোডর (অব.) মো. শাহরারুল হুদা। এছাড়া বৈঠকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপিএ), মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি (মিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রতিনিধিরাও অংশ নেন।

আলোচনায় যে বিষয়গুলো উঠে আসে
বৈঠকে উন্নতমানের জাহাজ নির্মাণ ও আধুনিক রক্ষণাবেক্ষণ সুবিধা; শিপ রিসাইক্লিং; সামুদ্রিক, উপকূলীয় ও অভ্যন্তরীণ নৌপরিবহন; বন্দর ও অভ্যন্তরীণ গন্তব্যের মধ্যে সংযোগ বাড়িয়ে সময় ও খরচ কমানো; কারিগরি প্রশিক্ষণ, গবেষণা এবং নেদারল্যান্ডসের সামুদ্রিক দক্ষতার আদান-প্রদান ইত্যাদি বিষয়ে আলোচনা হয়

বিডা স্মার্ট ও গ্রিন লজিস্টিকস করিডরকেন্দ্রিক সম্ভাবনার কথা তুলে ধরে। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS