আ.লীগের সময় বিতর্কিত নির্বাচনে ভারতের ‘সম্পৃক্ততা’ নাকচ করলেন বিক্রম মিশ্রি

আ.লীগের সময় বিতর্কিত নির্বাচনে ভারতের ‘সম্পৃক্ততা’ নাকচ করলেন বিক্রম মিশ্রি

আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া বিতর্কিত নির্বাচনগুলোতে ভারতের সম্পৃক্ততা নাকচ করে দিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। 

বুধবার (৬ মে) দিল্লিতে বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধিদলের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি ওই অভিযোগ নাকচ করেন।

আওয়ামী লীগ আমলে বাংলাদেশের নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, যেখানে ভারতের সমর্থনের অভিযোগ রয়েছে। সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বিক্রম মিশ্রি বলেন, অতীতে বাংলাদেশের সব সরকারের সঙ্গেই কাজ করেছি আমরা।কিন্তু ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এ ভারতের কোনো সহযোগিতা ছিল না। বাংলাদেশের জনগণই তাদের নেতা নির্বাচন করবে বলে ভারত প্রত্যাশা করে।বাংলাদেশে যে সরকারই ক্ষমতায় থাকুক, আমরা তাদের সঙ্গেই কাজ করব

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রশ্নে সরাসরি কোনো জবাব দেননি বিক্রম মিশ্রি। তিনি কেবল বলেন, সব বিষয়ে বাংলাদেশের সঙ্গে বাস্তবসম্মত উপায়ে যোগাযোগ বাড়াতে চায় ভারত।

সম্প্রতি বাংলাদেশ নিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ওই মন্তব্যগুলো একটি নির্দিষ্ট প্রেক্ষাপটে করা হয়েছিল, যা খতিয়ে দেখা প্রয়োজন। এ ধরনের অভ্যন্তরীণ রাজনৈতিক বক্তব্যকে দ্বিপাক্ষিক কূটনীতির সঙ্গে মিলিয়ে বড় করে না দেখাই শ্রেয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS