ঈদুল আজহা উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
চলতি মাসের ১৩ তারিখ থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।এ ছাড়া ঈদের পর ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২১ তারিখ থেকে।
চলতি মাসের ১৩ তারিখে বিক্রি হবে ২৩ মের টিকিট।১৪ মে পাওয়া যাবে ২৪ মের টিকিট। পরদিন ১৫ মে মিলবে ২৫ মের টিকিট।এভাবে ১৬ মে পাওয়া যাবে ২৬ মের টিকিট। এরপর ১৭ মের টিকিট পাওয়া যাবে ২৭ মের টিকিট।
ফিরতি টিকিট মিলবে ২১ মে থেকে। ওইদিন পাওয়া যাবে ৩১ মের টিকিট। ২২ মে পাওয়া যাবে ১ জুনের টিকিট। ২৩ মে বিক্রি হবে ২ জুনের টিকিট। ২৪ মে মিলবে ৩ জুনের টিকিট। আর ২৫ মে পাওয়া যাবে ৪ জুনের টিকিট।
বাংলাদেশ রেলওয়ের নির্দেশনায় বলা হয়, একজন যাত্রী উল্লিখিত ঈদ অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন।
ঈদ অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না। যাত্রী সাধারণের অনুরোধে যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করতে হবে।
ঈদের ফেরত যাত্রার টিকিট উল্লিখিত তারিখ অনুযায়ী যথারীতি সকাল ৮টা থেকে ইস্যু করা হবে।