রাশিয়া থেকে ১৫৬ কোটি টাকায় আসছে ৩৫ হাজার টন সার

রাশিয়া থেকে ১৫৬ কোটি টাকায় আসছে ৩৫ হাজার টন সার

রাশিয়া থেকে ৩৫ হাজার মেট্রিক টন মিউরেট অব পটাশ (এমওপি) সার আমদানির একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি। এতে মোট ব্যয় হবে ১৫৬ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার ৫৬০ টাকা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের কেবিনেট কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভা সূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় রাশিয়া থেকে ১০ম লটে ৩৫ হাজার (±১০ শতাংশ) মেট্রিক টন এমওপি সার আমদানি করবে।

এর আগে এ সংক্রান্ত প্রস্তাব অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় নীতিগত অনুমোদন পায়। পূর্ববর্তী চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ২০২৫ সালের ২৪ জুলাই তা নবায়ন করা হয়।

চুক্তির শর্ত অনুযায়ী আন্তর্জাতিক বাজারমূল্যের ভিত্তিতে সারের মূল্য নির্ধারণ করা হয়েছে। এতে ১ কোটি ২৮ লাখ ৮৪ হাজার ৫৫০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৫৬ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার ৫৬০ টাকা ব্যয় হবে।প্রতি টন এমওপি সারের দাম নির্ধারণ করা হয়েছে ৩৬৮ দশমিক ১৩ মার্কিন ডলার।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে বিএডিসির এমওপি সার আমদানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮ দশমিক ৫৯ লাখ মেট্রিক টন। এর মধ্যে রাশিয়া থেকে আমদানির লক্ষ্যমাত্রা ৪ দশমিক ৫৫ লাখ মেট্রিক টন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS