News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড

প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড

ঢাকা মোটর শো ২০২৬-এ নতুন মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করেছে মিতসুবিশি মোটরসের একমাত্র অনুমোদিত পরিবেশক র‍্যাংগস লিমিটেড।

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল-৪ এর মিতসুবিশির মেগা প্যাভিলিয়নে গাড়িটি আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করা হয়।

নতুন ডেস্টিনেটর সাত আসনের একটি প্রিমিয়াম এসইউভি। আধুনিক পরিবারের চাহিদা বিবেচনায় গাড়িটি তৈরি করা হয়েছে।এতে মিতসুবিশির নির্ভরযোগ্যতা, অত্যাধুনিক প্রযুক্তি, আকর্ষণীয় ডিজাইন ও আরামদায়ক ভ্রমণের সুবিধা রাখা হয়েছে। প্রতিষ্ঠানটি আশা করছে, দেশের ক্রমবর্ধমান এসইউভি বাজারে নতুন মডেলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে র‍্যাংগস লিমিটেডের সিইও কর্মকর্তা মুইদুর রহমান তানভীর বলেন, নতুন ডেস্টিনেটর দেশের গাড়ির বাজারে গেম-চেঞ্জার হতে যাচ্ছে। পারফরম্যান্স, ব্যবহারিক সুবিধা ও প্রিমিয়াম কমফোর্ট বিবেচনায় গাড়িটি গ্রাহকদের কাছে আকর্ষণীয় হবে বলে আশা করি।এই এসইউভিটি ১ দশমিক ৫ লিটারের ইঞ্জিন হওয়ায় কর কাঠামোতেও এটি সুবিধাজনক অবস্থানে থাকবে বলে মনে করি।

র‍্যাংগস লিমিটেডের হেড অব মার্কেটিং প্রধান ফাহিম হোসেন বলেন, পরিবারের সবার কমফোর্ট নিশ্চিত করার চিন্তা থেকে এই নতুন ডেস্টিনেটর গাড়িটি তৈরি করা হয়েছে। এর প্রশস্ত কেবিন থেকে শুরু করে ইয়ামাহা-টিউনড অডিও সিস্টেম এবং কার্যকর কুলিং প্রযুক্তির মতো উন্নত সুবিধা প্রতিটি ভ্রমণকে আরও স্বাচ্ছন্দ্যময় করবে। প্রযুক্তি, স্বাচ্ছন্দ্য ও প্রশান্তির অনন্য সমন্বয় উপভোগ করতে আমরা সবাইকে আমাদের প্যাভিলিয়নে আমন্ত্রণ জানাই।

নতুন ডেস্টিনেটরে রয়েছে ১ দশমিক ৫ লিটার টার্বোচার্জড মিভেক ইঞ্জিন, যা ১৬৩ পিএস শক্তি এবং ২৫০ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। এর সঙ্গে রয়েছে সিভিটি ট্রান্সমিশন। ১ হাজার ৪৯৯ সিসি ইঞ্জিন হওয়ায় এটি বাংলাদেশের কর কাঠামোয় প্রতিযোগিতামূলক অবস্থানে থাকবে। গাড়িটির অভ্যন্তরে রয়েছে প্রিমিয়াম দুই রঙের কালো ও মেরুন কেবিন, হিট গার্ড প্রযুক্তিসম্পন্ন সিনথেটিক লেদার সিট এবং একটি প্যানোরামিক সানরুফ।

প্রযুক্তি সুবিধার মধ্যে রয়েছে ১২ দশমিক ৩ ইঞ্চির ইনফোটেইনমেন্ট ডিসপ্লে, ওয়্যারলেস অ্যাপল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো, ৮ ইঞ্চির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ইয়ামাহার আট স্পিকারের সাউন্ড সিস্টেম। নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে ছয়টি এয়ারব্যাগ, অ্যাকটিভ ইয়াও কন্ট্রোল, ফরওয়ার্ড কলিশন মিটিগেশন এবং শক্তিশালী মনোকক বডি স্ট্রাকচার। এছাড়া পেছনের যাত্রীদের জন্য আলাদা সিলিং এসি ভেন্ট, ন্যানোই এক্স এয়ার পিউরিফিকেশন, ডায়নামিক শিল্ড ডিজাইন, টি-শেপ এলইডি লাইট এবং ১৮ ইঞ্চির অ্যালয় হুইল রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS