News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

থাইল্যান্ডের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন জুলাই যুদ্ধাহতদের সাথে সাক্ষাৎ করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এ সময় তিনি আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে ব্যাংককের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে এই সাক্ষাৎ করেন তিনি। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ-তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রী সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলে চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত হন। তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আহতদের এবং হাসপাতাল কর্তৃপক্ষকে সকল প্রকার সহায়তা প্রদানের আশ্বাস দেন।

এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আহতদের জন্য ব্যক্তিগত তহবিল হতে এক লক্ষ থাই বাথ প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS