News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
সংসদে গান গাইলেন মমতাজ

সংসদে গান গাইলেন মমতাজ

বাজেট আলোচনায় অংশ নিয়ে জাতীয় সংসদে গান গাইলেন সংগীতশিল্পী ও সরকারি দলের সংসদ সদস্য মমতাজ বেগম। তিনি বক্তব্য শুরু করেন বঙ্গবন্ধুকে নিয়ে লেখা একটি গান গেয়ে। আর শেষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের উন্নয়ন নিয়ে লেখা আরেকটি গান গেয়ে।

আজ সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের ওপর আলোচনার শুরুতে মমতাজ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান একটি গানের মাধ্যমে।

গানটির কথা ছিল এমন, ‘লোকে বলে বাংলায় যত দিন রবে, ওই পদ্মা মেঘনা বহমান/তত দিন রবে কীর্তি তোমার তুমি শেখ মুজিবুর রহমান/ আমি বলি, না না লোকে তো জানে না, ওই কীর্তি রবে তোমার কত দিন/ হাজার বছরের শ্রেষ্ঠ নও, তুমি শ্রেষ্ঠ রবে ওই তত দিন, ওই চন্দ্র রবে যত দিন, ওই সূর্য রবে যত দিন…।’

নিজের বক্তব্যের শেষে মমতাজ সরকারের উন্নয়ন নিয়ে গান গেয়ে শোনান। সেই গানের কথাগুলো হচ্ছে,  ‘ওরে রাখব ধরে এই উন্নয়ন আমরা দেশের জনতা/ শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা/ পদ্মা সেতু পদ্মা নদীতে/ এগিয়ে চলছে দেশ দ্রুতগতিতে…’

বিদ্যুৎ ফেরি করতে হবে, মমতাজের এমন একটি বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রূপের বিষয়েও বক্তব্য দেন মমতাজ। তিনি বলেন, যারা সরকারের ভালোকে দেখতে পারে না, তারা নানাবিধ কুকথা এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রকম অপপ্রচার দিনরাত চালাচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ দিয়েছে। মানুষ সুখে-শান্তিতে আছে। ঘরে ঘরে বিদ্যুৎ না গেলে এটা সম্ভব হতো না। বিদ্যুৎ দেওয়া না গেলে পোশাকশিল্পের এত সফলতা দেখানো যেত না।

বাজেটের আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের চিফ হুইপ মসিউর রহমান বলেন, জাতীয় পার্টি তিনবার আওয়ামী লীগের সঙ্গে নির্বচন করেছে। কখনো বিএনপির সঙ্গে নির্বাচন করেনি। তিনি কথা দিচ্ছেন, অন্তত আর কোনো দিন বিএনপির সঙ্গে যুক্ত হয়ে নির্বাচনে তিনি অংশ নেবেন না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS