News Headline :
উপসাগরীয় দেশ ইউএই-ওমানকে যুক্ত করবে রেলপথ, নির্মাণের ৪০ শতাংশ সম্পন্ন হরমুজ প্রণালীতে দুটি জাহাজ জব্দ করেছে ইরান কঠোর অবস্থানে আইএমএফ ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের সংকট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল বোরো মৌসুমে ১৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার মাহবুবুর রহমান সবসময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতেন: বাণিজ্যমন্ত্রী নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর নারায়ণগঞ্জে খেয়াঘাটের দরপত্র নিয়ে বিএনপি-জামায়াত-এনসিপি সংঘর্ষ, আহত ৫ চট্টগ্রামে শিবির-ছাত্রদল সংঘর্ষ: প্রতিবাদ জানিয়ে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
বোরো মৌসুমে ১৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার

বোরো মৌসুমে ১৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ২০২৫-২৬ অর্থবছরের জন্য আগামী বোরো মৌসুমে ১৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান-চাল ও গম সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ৩ মে থেকে এই ধান, চাল ও গম সংগ্রহ শুরু করা হবে, যা চলবে ৩১ আগস্ট পর্যন্ত। চলতি বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহের মূল্য আগের মতোই বহাল রাখা হয়েছে।প্রতি কেজি ধানের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা। সিদ্ধ চালের ক্ষেত্রে প্রতি কেজি ৪৯ টাকা এবং আতপ চালের ক্ষেত্রে ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজকে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দীর্ঘ দেড় ঘণ্টার বৈঠকে এসব সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬ সালের সংগ্রহ মৌসুমে ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১ লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে।এছাড়া গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ হাজার মেট্রিক টন, যদিও অভ্যন্তরীণ উৎপাদন ও কৃষকদের অনাগ্রহের কারণে গম সংগ্রহে অতীতে তেমন সাফল্য পাওয়া যায়নি।

তিনি বলেন, দেশে মোট খাদ্যশস্যের বার্ষিক চাহিদা প্রায় ৮০ লাখ মেট্রিক টন। এর বিপরীতে অভ্যন্তরীণ উৎপাদন গড়ে ৭০-৭২ লাখ মেট্রিক টন। বাকি চাহিদা পূরণে সরকার প্রতি বছর প্রায় ৮ লাখ মেট্রিক টন খাদ্যশস্য আমদানি করে, যা সরকার-টু-সরকার (জি-টু-জি) চুক্তি অথবা উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে সম্পন্ন করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের নিরাপদ খাদ্য মজুদের পরিমাণ ১৩ লাখ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে, যা সবসময় বজায় রাখা বাধ্যতামূলক। বর্তমানে দেশে মোট খাদ্যশস্য মজুদ রয়েছে প্রায় ১৭ থেকে ১৮ লাখ মেট্রিক টন।

সরকার আগামীতে খাদ্য মজুদ বাড়িয়ে ২৪ থেকে ২৫ লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, এ লক্ষ্যে চলতি মৌসুমে সংগ্রহ কার্যক্রম জোরদার করা হবে এবং প্রয়োজন অনুযায়ী আমদানি বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। পরিস্থিতি ও চাহিদা অনুযায়ী খাদ্যশস্য সংগ্রহ ও মজুদের লক্ষ্যমাত্রা সমন্বয় করা হবে, যাতে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত রাখা যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS