চলছে ডুবন্ত বাস টেনে তোলার কাজ

চলছে ডুবন্ত বাস টেনে তোলার কাজ

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া ঢাকাগামী যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের বাসটি উদ্ধারে জোর চেষ্টা চালানো হচ্ছে। উদ্ধারকারী জাহাজ হামজা ব্যবহার করে বাসটি তোলার প্রস্তুতি নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, ডুবুরিরা পানির নিচে বাসটির সঙ্গে হামজায় থাকা ক্রেনের দড়ির মাথায় থাকা লোহার আংটা সংযুক্ত করেছেন। বাসের অন্য পাশেও আংটা লাগানোর কাজ চলছে।কাজ সম্পন্ন হলে ডুবে থাকা বাসটি টেনে তুলে আনার চেষ্টা করা হবে।

বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল মোবাইলে বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

এর আগে উদ্ধার করে হাসপাতালে নেওয়া তিনজনের মধ্যে দুই নারীকে মৃত অবস্থায় পাওয়া যায়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আর কোনো মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, বাস ডুবির ঘটনায় তাদের একাধিক ডুবুরি উদ্ধার দল কাজে অংশ নিয়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS