অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে শুক্রবার অনুষ্ঠিত দুটি সেমিফাইনাল ম্যাচের পর ব্রাহ্মণবাড়িয়া ও মৌলভীবাজার ফাইনাল নিশ্চিত করেছে। আগামী রোববার ফাইনাল ম্যাচে মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া মুখোমুখি হবে।
সোমবার প্রথম সেমিফাইনালে ব্রাহ্মণবাড়িয়া ১–০ গোলে সিলেটকে পরাজিত করে ফাইনালে উঠে। সিলেটের ৭ নম্বর জার্সিধারী খেলোয়াড় মাহিন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
দ্বিতীয় সেমিফাইনালে মৌলভীবাজার ১–০ গোলে হবিগঞ্জকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মৌলভীবাজারের গোলদাতা নয়ন নুনিয়া।