গাজীপুরে সড়কের পাশে মিললো সুজন সহ-সভাপতির হাত-পা বাঁধা লাশ

গাজীপুরে সড়কের পাশে মিললো সুজন সহ-সভাপতির হাত-পা বাঁধা লাশ

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) গাজীপুর জেলা শাখার সহ-সভাপতিকে হত্যা করা হয়েছে। গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকা থেকে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

হত্যাকাণ্ডের শিকার সুজনের এই নেতা হলেন গাজীপুর মহানগরের গাজীপুরা এলাকার ইদ্রিস আলীর ছেলে কামরুজ্জামান মোল্লা (৬৫)। 

পুলিশ ও তার পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে বাসা থেকে বের হয়ে মামলা সংক্রান্ত বিষয়ে কামরুজ্জামান মোল্লা গাজীপুর আদালতে যান।এরপর আদালত থেকে তিনি বাসায় ফেরেননি। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। এক পর্যায়ে রাতে ধীরাশ্রম এলাকায় সড়কের পাশে তার হাত-পা বাঁধা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 

গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS