News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
আমি কিছু করে থাকলে প্রমাণ দেখান: বিজয়

আমি কিছু করে থাকলে প্রমাণ দেখান: বিজয়

সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আসরে মাঠে দেখা যায়নি এনামুল হক বিজয়কে। ফিক্সিং সন্দেহে তার নাম ঘিরে আলোচনা-সমালোচনার পর তাকে সরিয়ে রাখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর থেকে ঘরোয়া ক্রিকেটেও অনুপস্থিত ছিলেন এই ওপেনার। চলমান বাংলাদেশ ক্রিকেট লিগে দলে নাম থাকলেও দেশের বাইরে অবস্থান করায় কোনো ম্যাচে অংশ নিতে পারেননি তিনি।

পবিত্র ওমরাহ পালন শেষে মঙ্গলবার দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হন বিজয়। নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমি ওমরাহতে গিয়েছিলাম। তাওয়াফ করার সময় আমার সঙ্গে ১০ জন মানুষ কথা বলেছে, এ সম্মানটা আল্লাহ আমাকে দিয়েছে।’

তবে গত এক বছরে ক্রিকেটে পরিস্থিতি তাকে মানসিকভাবে আঘাত করেছে বলেও জানান বিজয়।তিনি বলেন, ‘আপনারা যে অসম্মান আমাকে দিয়েছেন গত এক বছর ধরে সেটা যথেস্ট একজন মানুষের জন্য। পরবর্তীতে খেলে আসলে আর সম্মান অর্জন করার মতো মনে হয় না কারোর অবস্থান থাকবে। আমি জানি না আমি নাসায় জব করি কিনা। নাসায় জব করলে বলতে পারতাম আমি অনেক বুদ্ধিমান মানুষ।

আমি এমন কিছু করেছি কেউ বুঝতে পারছে না, একদম নীরবে।’

সবশেষে অভিযোগের বিষয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। বিজয়ের স্পষ্ট বক্তব্য, ‘যদি বোঝা যেতো প্রকাশ্যেই বোঝা যেতো যে আমি করতেছি কিনা। আর আমি এত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারতাম না যে আমি কিছু করিনি। আমি তো বলছি আমি কিছু করিনি, করলে আপনি প্রমাণ দেখান।আমি আর ক্রিকেট খেলব না।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS