ছোলার সালাদের ড্রেসিংয়ে কী দেবেন, দেখুন রেসিপি
- Update Time :
Friday, February 27, 2026
-
1 Time View
ছোলার সালাদের রেসিপি দিয়েছেন দিল আফরোজ
উপকরণ
- সাদা বড় ছোলা ১ কাপ
- লবণ পরিমাণমতো
- তিন রকম সবজি (শসা, টমেটো, বাঁধাকপি) মিলিয়ে ১ কাপ
- পেঁয়াজ ২টি
- লেবুর রস ২ টেবিল চামচ
- চিনি ১ টেবিল চামচ
- চিলি সস ১ চা-চামচ
- চিলি ফ্লেক্স ১ চা-চামচ
- জলপাই তেল ২ টেবিল চামচ
- গোলমরিচ আধা চা-চামচ
- ধনেপাতাকুচি পরিমাণমতো
- কাঁচা মরিচ ১ চা-চামচ করে মিহি কুচি
- চিনাবাদাম ২ টেবিল চামচ।
প্রণালি
- ছোলা ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন।
- অল্প লবণ দিয়ে প্রেশারকুকারে সেদ্ধ করে নিন।
- টমেটো, শসা, বাঁধাকপি ও পেঁয়াজ ধুয়ে কিউব করে কেটে রাখুন।
- ড্রেসিংয়ের জন্য একটি বাটিতে লেবুর রস, লবণ, চিনি, গোলমরিচের গুঁড়া, সস, চিলি ফ্লেক্স ও জলপাই তেল মিশিয়ে নিন।
- পরিবেশন পাত্রে সালাদ রেখে ওপরে ড্রেসিং ঢেলে দিন। ধনেপাতা, কাঁচা মরিচকুচি ও বাদাম ছড়িয়ে পরিবেশন করুন।
Please Share This Post in Your Social Media