লেখালেখিতে ফিরেছেন বিদায়ী উপদেষ্টা এম তৌহিদ হোসেন

লেখালেখিতে ফিরেছেন বিদায়ী উপদেষ্টা এম তৌহিদ হোসেন

সদ্য বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন এখন লেখালেখি করে সময় কাটাচ্ছেন। এ ছাড়া তিনি নিজ এলাকায় একটি বিদ্যালয়ের নিয়মিত খোঁজখবর রাখছেন। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার সঙ্গে আলাপকালে তিনি এ প্রতিবেদককে জানান, সদ্য বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন লেখালেখি করে সময় কাটাচ্ছেন।

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে নরসিংদীর রায়পুরার সেরাজনগর মনছুর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সরকারিকরণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।তিনি এই প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে নিয়মিত যোগাযোগ রাখছেন।

জানা গেছে, পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার আগে এম তৌহিদ হোসেন নিয়মিত লেখালেখি করতেন।

এ ছাড়া তিনি নিয়মিত মিডিয়া টক শোতেও অংশ নিতেন।

উপদেষ্টা পদ থেকে দায়িত্ব ছাড়ার পর আবার তিনি লেখালেখিতে মনোনিবেশ করেছেন।

পররাষ্ট্র উপদেষ্টা এর আগে বেশ কয়েকটি বই লিখেছেন। তিনি এক সময় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই ‘আফ্রিকা দক্ষিণ’ শিরোনামে একটি বই লিখেছেন। তার আগে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ছিলেন এম তৌহিদ হোসেন।

ভারতের অভিজ্ঞতা নিয়ে ‘বাংলাদেশ-ভারত সম্পর্কের ৫০ বছর’ শিরোনামে একটি বই লিখেছেন।

এর আগে উপদেষ্টা পদ থেকে বিদায় নেওয়ার আগে এম তৌহিদ হোসেনও জানিয়েছিলেন, তিনি আবার লেখালেখির জগতে ফিরে যেতে চান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS