News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
পারিশ্রমিক না পাওয়া নাসির বললেন, ‘যাদের টাকা নেই, তাদের দল নেওয়া উচিত না’

পারিশ্রমিক না পাওয়া নাসির বললেন, ‘যাদের টাকা নেই, তাদের দল নেওয়া উচিত না’

বিপিএলের ১২ বছর পার হলেও ক্রিকেটারদের পারিশ্রমিক–সংক্রান্ত জটিলতার সমাধান হয়নি। গত ২৩ জানুয়ারি শেষ হয়েছে এবারের আসর। কিন্তু এখনো ঢাকা ক্যাপিটালস ও সিলেট টাইটান্সের ক্রিকেটাররা পুরো পারিশ্রমিক পাননি।

ঢাকার হয়ে খেলা নাসির হোসেন জানিয়েছেন, তিনি মোট পারিশ্রমিকের ২৫ শতাংশ পেয়েছেন।

বাকি অর্থ কবে পাবেন, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য নেই তাদের কাছে।

শুক্রবার ‘বি পজিটিভ’ নামে একটি ফ্যাশন শোরুমের উদ্বোধনে এসে এ বিষয়ে কথা বলেন নাসির। তিনি বলেন, “বিপিএলের ২৫ শতাংশ পেমেন্ট পেয়েছি। আরও ৭৫ শতাংশ বাকি।যতদিন খেলেছি, সর্বোচ্চটা দিয়েছি। এখন চাইলেও অনেক কিছু বলতে পারব না।”

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু ব্যাংক গ্যারান্টি ব্যবহার করে পাওনা পরিশোধের আশ্বাস দিয়েছেন। এ প্রসঙ্গে নাসির বলেন, “মিঠু ভাই আমাদের আশ্বাস দিয়েছেন এই মাস পর্যন্ত দেখবেন।

যদি এই সময়ের মধ্যে মালিকপক্ষ টাকা না দেয়, তাহলে ঢাকা দলের জামানত হিসেবে রাখা অর্থ থেকে আমাদের পাওনা দেওয়া হবে।”

নাসিরের মতে, আর্থিক সক্ষমতা না থাকলে ফ্র্যাঞ্চাইজি নেওয়া উচিত নয়। তিনি বলেন, “যাদের পকেটে টাকা নেই, তাদের দল করা উচিত না। কী চিন্তা করে দল দেওয়া হয় জানি না। এতে শুধু আমাদের নয়, দেশেরও মানসম্মান নষ্ট হচ্ছে।”

বিদেশি ক্রিকেটারদের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। “এখানে বিদেশি খেলোয়াড় আসে। তারা বাইরে গিয়ে বলে বাংলাদেশের পেমেন্ট খারাপ, দল খারাপ। বিসিবি কাকে দল দিচ্ছে, সেটা ভালোভাবে নিশ্চিত হওয়া উচিত। না হলে একসময় মনে হবে পাড়ার ক্রিকেটের চেয়েও বিপিএলের মান খারাপ হয়ে যাবে,” যোগ করেন নাসির।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS