রাষ্ট্র মেরামতে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্র মেরামতে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্র মেরামতের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ সব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকে প্রথামাফিক সরকারের প্রথম দিনে একটা ক্যাবিনেট মিটিং করতে হয় আমরা ক্যাবিনেট কলিকরা সবাই বসছিলেন। ওখানে অ্যাডভাইজর মহোদয় ছিলেন।

প্রধানমন্ত্রী আমাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। কিছু অনুশাসন দিয়েছেন। প্রথমত যেটা হয় যে সরকারের প্রথম ১০০ দিনে কি কি অগ্রাধিকার আছে সেটা নির্ধারণ করতে হবে।

তিনি বলেন, আমরা এবার ১৮০ দিনের একটা প্রায়োরিটি নির্ধারণ করেছি।সেটা পরে আপনারা জানতে পারবেন। আরও পরে ডিসাইড হবে। সরকারের অগ্রাধিকার বিবেচনায় আমরা প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখা আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং সরবরাহ চেইন আছে সাপ্লাই চেইন ঠিক রাখা আর বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে যাতে কোনো সমস্যা না হয়। গ্যাস এবং বিদ্যুতে সেটার প্রতি লক্ষ্য রাখা ইত্যাদি।

অগ্রাধিকার ভিত্তিতে অন্যান্য যেগুলো বিস্তারিত আলোচনা সেটা অফিশিয়াল ব্যাপার।

মন্ত্রী বলেন, এরপরে বাংলাদেশ সরকারের সব সচিবদের সঙ্গে যেটা মিটিং হয় সেটাও প্রথামাফিক। তিনি সচিবদের উদ্দেশ্যে বলেছেন, যে জনগণ আমাদের ইশতেহারের ওপরে রায় দিয়েছে। সুতরাং যেটা জনগণের ইচ্ছা জনগণই প্রাধান্য পাবে।

তিনি বলেন, সরকারের ইশতেহার বাস্তবায়নের জন্য সচিবরা আন্তরিক হবেন সে আহ্বান জানিয়েছেন।এছাড়া সবাইকে আমরা বলেছি, কে কার কি এফিলিয়েশন আছে সেটা আমরা দেখবো না আমরা মেরিট ভিত্তিতে সবাইকে যাচাই করব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS