শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্মার্টকার্ড (আইডিউএ- পর্যায়) প্রকল্পের ১৫ ডাটা এন্ট্রি অপারেটরকে বরখাস্ত করল নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন) মাহমুদুল হাসান তালুকদারের এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা গেছে।
এতে বলা হয়েছে, আইডিইএ (২য় পর্যায়) প্রকল্পে কর্মরত নয়জন আউটসোর্সিং জনবলের বিরুদ্ধে গুরুতর অফিস শৃঙ্খলা পরিপন্থি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রকল্পের চাকরি হতে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে। এছাড়াও প্রকল্পে কর্মরত আরও ছয়জন আউটসোর্সিং জনবলের নিয়োগপত্র সংশ্লিষ্ট আউটসোর্সিং প্রতিষ্ঠান কর্তৃক বাতিল করা হয়েছে।
যাদের বরখাস্ত করা হয়েছে, তারা হলেন- মো. আশরাফুল আলম, ডাটা এন্ট্রি কন্ট্রোল সুপারভাইজার; মো. আবু বকর সিদ্দিক, ডাটা এন্ট্রি অপারেটর; মো. আল আমিন, ডাটা এন্ট্রি অপারেটর; আরাফাত রহমান, ডাটা এন্ট্রি অপারেটর; মো. আল আমিন, ডাটা এন্ট্রি অপারেটর; আব্দুল কাদির জিলানী, ডাটা এন্ট্রি অপারেটর; পান্না ভট্টাচাৰ্য্য, ডাটা এন্ট্রি অপারেটর; শ্রী পলাশ শর্মা, ডাটা এন্ট্রি অপারেটর; মো. নিজাম উদ্দিন, ডাটা এন্ট্রি অপারেটর; শ্রী প্রশান্ত চন্দ্র সূত্রধর, ডাটা এন্ট্রি অপারেটর; মো. নজরুল ইসলাম, ডাটা এন্ট্রি অপারেটর; আশরাফুর রহমান, ডাটা এন্ট্রি অপারেটর; মো. আব্দুল হালিম সরকার, ডাটা এন্ট্রি অপারেটর; মো. মনিরুজ্জামান, ডাটা এন্ট্রি অপারেটর ও মো. আনিছুর রহমান, মেশিন অপারেটর।