News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
আব্দুন নূর তুষারের ফেসবুক পোস্টকে ভুয়া বলল প্রেস উইং

আব্দুন নূর তুষারের ফেসবুক পোস্টকে ভুয়া বলল প্রেস উইং

গণভোট নিয়ে অনলাইন অ্যাকটিভিস্ট আব্দুন নূর তুষারের দেওয়া একটি পোস্ট ফেসবুকে ভাইরাল হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে আব্দুন নূর তুষার দাবি করেন, “গণভোটে ‘হ্যাঁ’ এবং ‘না’ মিলে মোট ৩ কোটি ২৫ লাখ ভোট পড়েছে। অন্যদিকে নির্বাচনে ভোট দিয়েছে ৭ কোটি ৬৬ লাখ মানুষ। তিনি প্রশ্ন তুলেছেন, বাকি ৪ কোটি ৪১ লাখ ভোট কোথায় গেল।

তবে আব্দুন নূর তুষারের দেওয়া এ তথ্য সঠিক নয় বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রেস উইংয়ের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোট নিয়ে অনলাইন অ্যাকটিভিস্ট আব্দুন নূর তুষারের দেওয়া ভুয়া তথ্য ফেসবুকে ভাইরাল হয়েছে।

‘শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে আব্দুন নূর তুষার এক পোস্টে দাবি করেন, গণভোটে ‘হ্যাঁ’ এবং ‘না’ মিলে মোট ৩ কোটি ২৫ লাখ ভোট পড়েছে। অন্যদিকে নির্বাচনে ভোট দিয়েছে ৭ কোটি ৬৬ লাখ মানুষ।তিনি প্রশ্ন তুলেছেন, বাকি ৪ কোটি ৪১ লাখ ভোট কোথায় গেল।’

প্রেস উইং জানায়, যাচাই করে দেখা যায়, তুষারের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী, ‘হ্যাঁ’ এবং ‘না’ মিলে মোট ভোট কাস্ট হয়েছে ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩টি। এর মধ্যে অসঠিক পদ্ধতিতে ভোট দেওয়ার কারণে বাতিল হয়েছে ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি।

মোট কাস্ট হওয়া বৈধ ভোটের সংখ্যা ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬টি। অর্থাৎ আব্দুন নূর তুষারের ফেসবুক পোস্টে দেওয়া তথ্যটি ভুয়া।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS