News Headline :
নির্বাচন নিয়ে বাহিনী সদস্যদের ব্রিফ করলেন বিমান বাহিনী প্রধান যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব ঢাকায় কাশ্মীর সংহতি দিবস উদযাপন নির্বাচনী দায়িত্ব একটি পবিত্র আমানত: সিআইডি প্রধান ভোটে আ.লীগের অংশগ্রহণ নিয়ে কূটনীতিকরা চাপ দেননি: পররাষ্ট্র উপদেষ্টা ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার এলে মসৃণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা জবির খেলার মাঠে দফায় দফায় সংঘর্ষ, সহকারী প্রক্টরসহ আহত ৩০ চাকরিতে প্রতিবন্ধীদের জন্য আলাদা ১ শতাংশ কোটা রাখার দাবি রিকশায় পুরান ঢাকার ব্যস্ত গলিপথ ঘুরে বেড়ালেন মার্কিন রাষ্ট্রদূত নির্বাচনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের
নির্বাচনী দায়িত্ব একটি পবিত্র আমানত: সিআইডি প্রধান

নির্বাচনী দায়িত্ব একটি পবিত্র আমানত: সিআইডি প্রধান

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সিআইডির মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের জন্য অনুষ্ঠিত ব্রিফিংয়ে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ নিরপেক্ষতা ও পেশাদারিত্বের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, নির্বাচনী দায়িত্ব সিআইডিসহ সমগ্র বাংলাদেশ পুলিশ সদস্যদের জন্য একটি পবিত্র আমানত। এ দায়িত্ব পালনে নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্ব অক্ষুণ্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সিআইডির সদর দপ্তরে আয়োজিত এ ব্রিফিংয়ে সিআইডির জেলা পর্যায়ের সব ইউনিট অনলাইনে সংযুক্ত হয়ে অংশগ্রহণ করেন।

সিআইডি প্রধান আরও বলেন, মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করতে যাওয়া সিআইডির সব পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স এরই মধ্যে করণীয় ও বর্জনীয় বিষয়ে বিশেষ নির্বাচনী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়াও নির্বাচনী এলাকায় স্থানীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্বাচন প্রাক্কালে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ব্রিফিং প্রদান করবেন। সবাইকে নির্বাচন সংক্রান্তে নিয়োজিত বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠানের সঙ্গে সুসমন্বয় করে দায়িত্ব পালন করতে হবে, যাতে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত হয়।

তিনি আরও বলেন, নির্বাচনকালীন নিজের খাবারসহ অন্যান্য ব্যক্তিগত প্রয়োজনীয়তার ব্যবস্থা নিজেকেই করতে হবে।কোনো প্রকার খাবার বা অন্য কোনো সহযোগিতা কারো কাছ থেকে গ্রহণ করা যাবে না, যাতে কোনোভাবেই নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ না হয়।

সিআইডি প্রধান সদস্যদের স্মার্ট আউটলুক বজায় রাখার ওপরও জোর দেন এবং পুলিশের পোশাক যথাযথ মর্যাদা ও শৃঙ্খলার সঙ্গে পরিধান করতে বলেন। তিনি সর্বোচ্চ ধৈর্য, সংযম ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

তিনি স্পষ্টভাবে নির্দেশনা প্রদান করেন যে, দায়িত্বরত কোনো পুলিশ সদস্য নির্বাচন সংক্রান্ত ছবি, পোস্ট, মন্তব্য বা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে পারবেন না।

একই সঙ্গে তিনি কোনো প্রার্থী বা রাজনৈতিক ব্যক্তির সঙ্গে ছবি তোলা এবং রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা গ্রহণ থেকে বিরত থাকার নির্দেশ দেন।

ব্রিফিংয়ের শেষে সিআইডি প্রধান আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি পূর্ণ আস্থা রাখি যে, আপনাদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের মাধ্যমে আমরা একটি অসাধারণ সুন্দর, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সক্ষম হব। এটি হবে আমাদের সবার জন্য গৌরবের বিষয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS