বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বনানীতে একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলায় থাকা কর্ক সিট ও হার্ডবোর্ডের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে চারটি ইউনিট সন্ধ্যা ৭টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সন্ধ্যা ৭টা ৫৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ভবনটির পাঁচতলায় থাকা কর্ক সিট ও হার্ডবোর্ডের গোডাউন থেকেই আগুনের সূত্রপাত হয়। ভবনটিতে বিভিন্ন প্রতিষ্ঠানের অফিসের পাশাপাশি আবাসিক ইউনিটও রয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS