News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
জানা গেল শাহরুখের ‘কিং’ সিনেমার মুক্তির সময়

জানা গেল শাহরুখের ‘কিং’ সিনেমার মুক্তির সময়

গত বছর থেকেই শাহরুখ খানের ভক্তদের মধ্যে তার নতুন সিনেমা নিয়ে উন্মাদনার শেষ নেই। নায়কের জন্মদিনেই প্রকাশ্যে এসেছিল সিনেমার টিজার। শনিবার সেই ভক্তদেরই আরও একটু চমক দিলেন কিং খান।

এদিন প্রকাশ্যে এলো শাহরুখের ‘কিং’ সিনেমার মুক্তির দিনক্ষণ।

এদিন অ্যাকশনে ভরপুর সিনেমার একটি স্বল্পদৈর্ঘ্যের ভিডিও প্রকাশ্যে এনে মুক্তির দিন ঘোষণা করা হয়। এবার বড়দিনেই বড় চমক দেবেন বলিউডের বাদশা।

সামাজিকমাধ্যমে প্রকাশ্য করা ওই স্বল্পদৈর্ঘ্যের ভিডিওর ক্যাপশনে লেখা ‘২৪ ডিসেম্বর ২০২৬ সিনেমা হলে গর্জন করার জন্য প্রস্তুত কিং। অর্থাৎ চলতি বছরের বড়দিনেই মুক্তি পাবে শাহরুখ অভিনীত ‘কিং’।

উল্লেখ্য, চার বছর বিশ্রামের পর শাহরুখ খান পর্দায় প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন ‘পাঠান’। এরপর ‘জাওয়ান’ ছাপিয়ে গিয়েছিল আগের সিনেমাটিকেও। ২০২৩ সালে পরপর দুটি সিনেমা হাজার কোটির ক্লাবে ঢুকে পড়েছিল। যদিও ‘ডানকি’ তেমন সাফল্য পায়নি।

সেই সিনেমা মুক্তির পরও কেটে গেছে এক বছরের বেশি সময়। ফের অপেক্ষা দীর্ঘ হচ্ছে ভক্তদের। অপেক্ষা শুরু হয়েছে ‘কিং’ নিয়ে। আর সেই সিনেমায় দুর্দান্ত সব স্টান্ট করতে চলেছেন শাহরুখ। কিং খানের জীবনের সবচেয়ে বড় প্রোজেক্ট নাকি এটাই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS