News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে

বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) করা আবেদন সরাসরি নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বুধবার অনুষ্ঠিত জরুরি বোর্ড সভায় আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, সূচি অনুযায়ী বিশ্বকাপ আয়োজন হবে ভারতেই এবং বাংলাদেশকে সেই নির্ধারিত ভেন্যুতেই খেলতে হবে।

বিসিবি বারবার ভারতের মাটিতে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও আইসিসি তা গ্রহণ করেনি। সভায় আইসিসি জানায়, স্বাধীন নিরাপত্তা সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী ভারতে কোনো ধরনের বড় ঝুঁকি নেই।

১৬ সদস্যের বোর্ড সভার ১৪ জনই ভারতের পক্ষে মত দেন। ফলে ভেন্যু শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বা আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদলানোর কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

আইসিসি এক বিবৃতিতে স্পষ্ট বার্তা দিয়েছে যে, টুর্নামেন্টের সফল আয়োজনের স্বার্থে তারা কোনো বিশেষ দেশের জন্য পুরো সূচি ওলটপালট করবে না। বিসিবিকে জানিয়ে দেওয়া হয়েছে, তারা যদি ভারতের মাটিতে খেলতে না যায়, তবে তাদের জায়গায় বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে যুক্ত করা হবে।অর্থাৎ, বিশ্বকাপে অংশ নিতে হলে ভারতের মাটিতেই পা রাখতে হবে শান্ত-হৃদয়দের।

আইসিসি জানিয়েছে, বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও দর্শকদের নিরাপত্তা নিয়ে একাধিকবার মূল্যায়ন করা হয়েছে। স্বাধীন নিরাপত্তা পর্যালোচনাসহ সব প্রতিবেদনে ভারতের কোনো ভেন্যুতেই বাংলাদেশের জন্য বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকির প্রমাণ পাওয়া যায়নি।

আইসিসি মনে করছে, টুর্নামেন্টের এত কাছাকাছি সময়ে সূচি পরিবর্তন বাস্তবসম্মত নয়।

পাশাপাশি, কোনো নির্দিষ্ট নিরাপত্তা হুমকি না থাকা সত্ত্বেও সূচি বদল করলে ভবিষ্যতের আইসিসি ইভেন্টগুলোর জন্য একটি ঝুঁকিপূর্ণ নজির তৈরি হতে পারে। যা বৈশ্বিক সংস্থা হিসেবে আইসিসির নিরপেক্ষতা ও ইভেন্টের মান ক্ষুণ্ন করতে পারে।

আইসিসির পক্ষ থেকে আরও জানানো হয়, বিষয়টি সমাধানের জন্য বিসিবির সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রাখা হয়েছিল। এ সময় ভারতের কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বিভিন্ন স্তরভিত্তিক নিরাপত্তা পরিকল্পনার বিস্তারিত তথ্য বিসিবিকে দেওয়া হয়।

আইসিসির ভাষ্য অনুযায়ী, ভেন্যু ও সূচি নির্ধারণে সব দলের জন্য একই নীতি প্রযোজ্য।নিরাপত্তা হুমকির বিষয়ে ঝুঁকি প্রমাণিত না হলে ভেন্যু বদলের সুযোগ নেই। এতে অন্য দল ও বিশ্বজুড়ে থাকা দর্শকদের জন্য বড় ধরনের লজিস্টিক জটিলতা তৈরি হবে এবং আইসিসির নিরপেক্ষতা ও ন্যায্যতা প্রশ্নের মুখে পড়তে পারে।

আইসিসির এই অনড় অবস্থানের পর বল এখন বিসিবির কোর্টে। তবে ভারতের মাটিতে দল পাঠানোর বিষয়টি এখন কূটনৈতিক ও সরকারি সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিসিবিকে চূড়ান্তভাবে জানাতে হবে তারা আইসিসির এই সিদ্ধান্ত মেনে নিয়ে ভারতের বিমানে উঠবে কি না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS