News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
তারেক-জোবায়দার বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ বৃহস্পতিবার

তারেক-জোবায়দার বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ বৃহস্পতিবার

দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী বৃহস্পতিবার (১ জুন) দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (৩১ মে) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত এ আদেশ দেন।

এর আগে, এদিন তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রকাশনা শাখার অফিস সহকারী শাহ আলম। সাক্ষ্য শেষে আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ১ জুন দিন ধার্য করেন। এ মামলায় ৫৬ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্য শেষ হয়েছে।

উল্লেখ্য, অবৈধ উপায়ে ৪ কোটি ৮২ লাখ টাকার সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক, জোবায়দা ও সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুদক। এরপর ২০০৯ সালে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

গত বছরের ১ নভেম্বর তারেক-জোবায়দার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। চলতি বছরের ৫ জানুয়ারি তাদের সম্পত্তি ক্রোকের নির্দেশ এবং গত ১৩ এপ্রিল অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS