News Headline :
বিদ্যুৎ কোম্পানিতে চাকরিতে আবেদন শেষ ৮ ফেব্রুয়ারি, মূল বেতন ৫২০০০-৭০০০০ টাকা ‘দুই ভুবনে দুই বাসিন্দা বন্ধু চিরকাল’-এর সুরকার শাহ নেওয়াজ মারা গেছেন বাংলাদেশের বদলে সুযোগ পেয়ে হার দিয়ে বিশ্বকাপ শুরু স্কটল্যান্ডের বিসিবির টুর্নামেন্টে সেরা হলেই মিলবে ‘ইয়ামাহা এফজেডএস’ নবম বোলার হিসেবে ইতিহাসে শেফার্ড পাকিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে আইএসের দায় স্বীকার চট্টগ্রাম বন্দরকে বাঁচাতে হবে আবার বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা যোগ্য ব্যক্তি সংসদে না গেলে গণঅভ্যুত্থানের অর্জন হুমকিতে পড়বে: তাসলিমা বিএনপির নেতৃত্বে যুগপৎ জোট সরকার গঠন করবে: জোনায়েদ সাকি
ফ্যাশনভিত্তিক ই-কমার্স মার্কেটপ্লেস ‘রেডি হাউ’

ফ্যাশনভিত্তিক ই-কমার্স মার্কেটপ্লেস ‘রেডি হাউ’

সফট লঞ্চের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ফ্যাশনভিত্তিক ই-কমার্স মার্কেটপ্লেস ‘রেডি হাউ’।

সম্প্রতি রাজধানীর মিরপুর ডিওএইচএসে অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয়ে কেক কাটার মাধ্যমে ‘রেডি হাউ’-এর কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা জানান, ‘রেডি হাউ’ একটি পূর্ণাঙ্গ ফ্যাশন মার্কেটপ্লেস, যা ফ্যাশন উইথ পারপাস ধারণায় বিশ্বাসী।

করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি জানায়, প্রতিটি পণ্যের বিক্রয়মূল্যের ১ শতাংশ শিশু ও নারীদের পুষ্টি উন্নয়নে ব্যয় করা হবে।

প্রতিদিনের জীবনে ফ্যাশনকে সহজ ও অর্থবহভাবে উপস্থাপনের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সামাজিক অবদান রাখাই এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য বলে জানানো হয়। 

উদ্যোক্তারা জানান, আগামীর ফ্যাশন বাজারে ‘রেডি হাউ’ শুধু একটি ই-কমার্স প্ল্যাটফর্ম নয়, বরং একটি উদ্দেশ্যনির্ভর উদ্যোগ হিসেবে কাজ করতে চায়। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS