News Headline :
ছোলার সালাদের ড্রেসিংয়ে কী দেবেন, দেখুন রেসিপি আটবার বিয়ে, সাতবার বিচ্ছেদ, কিংবদন্তি এই অভিনেত্রীর জীবন সিনেমার মতোই মানুষ আবার সেটাকে নাটক না ভেবে নেয়, বিয়ে প্রসঙ্গে নাজনীন নীহা ১ কোটি ৮০ লাখ লাইক! রেকর্ড গড়ল রাশমিকার বিয়ের ছবি বিজয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ, বিচ্ছেদ চাইলেন স্ত্রী নারী এশিয়ান কাপের আগে ফুটবল উৎসবে রঙিন সিডনি ফের রিয়ালের প্রতিপক্ষ সিটি, নিউক্যাসলকে মোকাবেলা করবে বার্সা ‘সাকিব ইস্যুতে বোর্ডের কাজ শেষ, সিদ্ধান্ত এখন সরকারের’ পাকিস্তান-আফগানিস্তান সংঘাত কি ‘প্রচলিত যুদ্ধে’ গড়াবে? দ্বিতীয়বারের মতো বন্ধ হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি
শ্যামলীতে আড়ংয়ের নতুন আউটলেট

শ্যামলীতে আড়ংয়ের নতুন আউটলেট

ফ্যাশন ও লাইফস্টাইল রিটেইল ব্র্যান্ড আড়ং রাজধানীর শ্যামলীতে তাদের ৩২তম আউটলেট উদ্বোধন করেছে। চারতলা বিশিষ্ট প্রায় ১৯ হাজার বর্গফুট আয়তনের এই আউটলেটটি ক্রেতাদের জন্য পূর্ণাঙ্গ কেনাকাটার সুবিধা নিশ্চিত করবে।

সোমবার এই আউটলেটের উদ্বোধন করেন ব্র্যাক এন্টারপ্রাইজেসের ম্যানেজিং ডিরেক্টর তামারা হাসান আবেদ। 

নতুন আউটলেটে আড়ংয়ের সাব-ব্র্যান্ড তাগা, তাগা ম্যান ও আড়ং আর্থ-এর পাশাপাশি পাওয়া যাবে হাতে তৈরি পোশাক, গয়না, হোম ডেকর, অ্যাকসেসরিজ এবং স্কিনকেয়ার পণ্যের সমৃদ্ধ সংগ্রহ।

এছাড়া আউটলেটটিতে গ্রাসরুটস ক্যাফে থাকায় ক্রেতারা কেনাকাটার পাশাপাশি সময় কাটানোর সুযোগ পাচ্ছেন।

তামারা হাসান আবেদ বলেন, শ্যামলীর এই নতুন আউটলেটটি দীর্ঘদিনের পাশাপাশি নতুন ক্রেতাদের আরও কাছাকাছি আনবে এবং আড়ংয়ের সেবার পরিসর সম্প্রসারণে ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS